একাদশে ভর্তি
শিক্ষার্থীদের বেতন জানুয়ারি থেকে আদায়ের নির্দেশ
২০২২-২৩ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্ষেত্রে জানুয়ারি মাস থেকে মাসিক বেতন আদায়ের নির্দেশনা দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। সোমবার ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।
এরই মধ্যে সারাদেশে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। অনলাইন আবেদনের মাধ্যমে দুই ধাপের মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। সোমবার তৃতীয় ধাপের আবেদন কার্যক্রম শুরু হয়েছে।
ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২২-২৩ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইন মাধ্যমে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মাসিক বেতন চলতি বছরের জানুয়ারি থেকে আদায় করতে হবে। ভর্তি নীতিমালা অনুসরণ করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের সব উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানকে ২০২২-২৩ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মাসিক বেতন এর আগে আদায় না করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
এদিকে উচ্চ মাধ্যমিকে অনলাইন ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ করা হয়েছে। গত ৩১ ডিসেম্বর সন্ধ্যায় এ ফল প্রকাশ করা হয়। গত ৯ ও ১০ জানুয়ারি দ্বিতীয় পর্যায়ের আবেদন গ্রহণ করা হয়। পছন্দক্রম অনুযায়ী, প্রথম মাইগ্রেশনের ফল প্রকাশ করা হয় ১২ জানুয়ারি। একই দিনে দ্বিতীয় পর্যায়ে আবেদনের ফল প্রকাশ হয়।
দ্বিতীয় পর্যায়ের শিক্ষার্থী নির্বাচন নিশ্চায়ন চলে ১৩ ও ১৪ জানুয়ারি পর্যন্ত। তৃতীয় পর্যায়ের আবেদন আজ সোমবার শুরু হয়েছে। পছন্দক্রম অনুযায়ী দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ১৮ জানুয়ারি। একই দিনে তৃতীয় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ করা হবে। তৃতীয় পর্যায়ের শিক্ষার্থীর নির্বাচন নিশ্চায়ন চলবে ১৯ ও ২০ জানুয়ারি। আগামী ২২-২৬ জানুয়ারি একাদশ শ্রেণিতে ভর্তি চলবে। ২ ফেব্রুয়ারি থেকে বিভিন্ন কলেজ ও মাদরাসায় একাদশ শ্রেণিতে ক্লাস শুরু হবে।
সুজন / সুজন
জনসংখ্যা বাংলাদেশের অভিশাপ নয়, আশীর্বাদ : শিক্ষামন্ত্রী
জবি ক্যারিয়ার ক্লাব ও প্রাইম ব্যাংকের যৌথ উদ্যোগে ব্যাংকিং ক্যারিয়ার বিষয়ক সেমিনার
আন্তর্জাতিক জার্নাল র্যাঙ্কিংয়ে দেশের সেরা বাকৃবির ‘জাভার’, এশিয়ায় দশম
বিশ্বকাপ ফুটবলের মহোৎসবে মাতোয়ারা গণ বিশ্ববিদ্যালয়
মালয়েশিয়াতে পড়ার সুযোগ কুবি শিক্ষার্থীদের, আবেদন শুরু আজ
বাংলাদেশ ফার্মাসিস্ট ফোরাম গবি শাখার সভাপতি ইমরান, সম্পাদক তুহিন
গণ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য চালু হলো মেডিকেল সেন্টার
ছয় দফা মেধাতালিকার পরও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ফাঁকা ১১০ আসন
ডিআইইউতে ১ম বারের মতো ব্যাবসায় শিক্ষা শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠিত হতে যাচ্ছে 'ক্যারিয়ার লঞ্চপ্যাড ১.০'
অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালনের প্রত্যয় পবিপ্রবির নবনিযুক্ত উপাচার্যের
নতুন বাজেটে কুবি শিক্ষার্থীদের মাথাপিছু বরাদ্দ ১ লাখ ২৩ হাজার টাকা
এইচএসসি-আলিম পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ