গোপালগঞ্জে অসহায় ও দুস্থদের মাঝে খাদ্য সহায়তা দিলেন পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা
‘মানুষ মানুষের জন্য’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে করোনায় ক্ষতিগ্রস্ত অসহায়, কর্মহীন ও দুস্থ ১০০ পরিবারকে খাদ্য সহায়তা দিলেন গোপালগঞ্জের মানবিক পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা পিপিএম-সেবা। স্বাস্থ্যবিধি মেনে শনিবার (১৭ জুলাই) রাতে জেলা শহরের মান্দারতলা, বেদগ্রাম ও গেটপাড়া এলাকায় গিয়ে তিনি করোনায় কর্মহীন, অসহায় ও দুস্থ পরিবারের খোঁজখবর নেন।
এ সময় তিনি সকলকে পরিপূর্ণভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে এবং জরুরি প্রয়োজনে ঘরের বাইরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করে চলাফেরা করতে অনুরোধ জানান। পরে তিনি উপস্থিত সকলের মাঝে খাদ্যসামগ্রী তুলে দেন। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল- ১০ কেজি চাল, ২ লিটার তেল, ২ কেজি ডাল, ২ কেজি আলু, ২ কেজি পেঁয়াজসহ ২টি সাবান।
স্বাস্থ্যবিধি মেনে এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. আব্দুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল আলম, গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলামসহ জেলায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, করোনা (কোভিড-১৯) পরিস্থিতি বিবেচনায় গোপালগঞ্জ সদর থানাসহ জেলার মোট ৫ থানায় কর্মহীন, অসহায় ও দুস্থ পরিবারের মাঝেও তিনি খাদ্য সহায়তা ও স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী বিতরণ করেছেন।
এছাড়া করোনা প্রতিরোধে বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার) মহোদয়ের দিকনির্দেশনায় গোপালগঞ্জে মসজিদ, মন্দির ও গির্জাসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী বিতরণ করেন এবং করোনা মোকাবেলায় পবিত্র জুমার নামাজের খুতবার পূর্বে সংশ্লিষ্ট থানার বিভিন্ন মসজিদে মুসল্লিদের উদ্দেশে ব্যাপক প্রচার-প্রচারণা চলমান রয়েছে।
এমএসএম / জামান
কুড়িগ্রাম সীমান্তে সাড়ে ৫ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১
ধামইরহাটে আগ্রাদিগুন বাজারে "আরডিআরএস" এনজিও-র নতুন শাখা উদ্বোধন
হাতিয়ায় সর্বপ্রথম মহিলা সংরক্ষিত -৩৪ মাধবী মার্মা এমপির মতবিনিময়
গোপালগঞ্জে জেলা ছাত্রদলের আনন্দ মিছিল ও সমাবেশ
৪৫ বছর ধরে বিনা পারিশ্রমিকে পাঁচ শতাধিক কবর খুঁড়েছেন দিনমজুর আবদুল কুদ্দুছ
রায়গঞ্জে ডেঙ্গু প্রতিরোধে মতবিনিময় সভা, প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে মশারি বিতরণ
বাকেরগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ও সরকারি অনুদান বিতরণ
মাটির প্রতিমায় রংতুলির শেষ আঁচড় দিতে ব্যস্ত বারহাট্টার মৃৎশিল্পীরা
শান্তিপূর্ণ সবস্থান,সম্প্রীতি উন্নয়নে সহযাত্রী হতে চায় ইউপিডিএফ গণতান্ত্রিক
খালিয়াজুরীতে ধনু নদে চাঁদা আদায়, দুইজনকে অর্থদণ্ড
পটিয়ায় পুকুরের মাছ নিয়ে বিরোধ: উপড়ে ফেলা হলো বৃদ্ধার দাঁত, আহত ছেলে-পুত্রবধূও
পিরোজপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আনসার ও ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত
পরিচ্ছন্ন ধনবাড়ী গড়ার নেপথ্যের কারিগর পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা
Link Copied