ভূমিদস্যু বিকাশের কাছে পরাজিত কামারগাঁ ভূমির তহসিলদার (নায়েব) কাউসার
রাজশাহীর তানোর উপজেলার কামারগাঁ ইউনিয়নের কামারগাঁ বাজার মসজিদের পাশে সরকার নির্ধারিত সরকারী মুক্তিযোদ্ধা স্মৃতি জাদুঘরের জায়গা জোর পূর্বক আবারও দখল করছেন মৃত বিরেন্দ্রনাথের পুত্র ভূমি দস্যু বিকাশ কুমার দাস। আজ ১৯ জানুয়ারি বৃহস্পতিবার বিকাল ৩টার সময় বিকাশ কুমার দাস ও তার ক্যাডার বাহিনীদের নিয়ে কামারগাঁ বাজার মসজিদের পাশে সরকার নির্ধারিত সরকারী মুক্তিযোদ্ধা স্মৃতি জাদুঘরের জায়গা জোর পূর্বক দখলের লক্ষে গাছ রোপন করেছে বলে স্থানীয়রা অভিযোগ তুলেছেন।
স্থানীয়রা দ্রুত কামারগাঁ ইউনিয়ন ভূমি অফিসের নায়েব মো. কাউসার আলীকে জানালে তিনি ঘটনা স্থল পরিদর্শন করেন এবং গাছ তুলে ফেলতে বলেন। এনিয়ে বিকাশ কুমারের সাথে নায়েব মো.কাউসার আলীর বাকবিতন্ডা হয়।কামারগাঁ ইউনিয়ন ভূমি অফিসের নায়েব মো.কাউসার আলী রোপনকৃত গাছ তুলে ফেলতে গেলে বিকাশ কুমার তাঁর গায়ে হাত দিয়ে বাঁধা দেন। ফলে নায়েব মো.কাউসার আলী রোপনকৃত গাছ অপসরনে ব্যর্থ হন।
এঘটনায় নায়েব মো.কাউসার আলী জানান আমি বিকাশ কুমার কে বলি সরকার নির্ধারিত সরকারী মুক্তিযোদ্ধা স্মৃতি জাদুঘরের জায়গাতে গাছ লাগাচ্ছেন কেনো? কার অনুমতিতে লাগচ্ছেন? তিনি উত্তর দিতে পারেন নি। বরং আমার ওপরই চওড়া হন। আমি তাকে গাছ তুলে ফেলতে বলেছি কিন্তু তিনি আমার কোনো কথা শুনেন নি।সরকারী সম্পত্তিতে ও সরকার নির্ধারিত মুক্তিযোদ্ধা স্মৃতি জাদুঘরের জায়তে কার অনুমতি তে গাছ লাগাচ্ছেন এ বিষয়ে কোনো উত্তর দিতে পারেন নি বিকাশ কুমার।জানাগেছে, বিকাশ কুমার দাস তার আধিপত্ত বিস্তারের জন্য এবং অর্থবৃত্ত হওয়ার কারনে স্থানীয় সাধারন মানুষদের দাবিয়ে রাখার জন্য বিভিন্ন সময় স্থানীয়দের নামে মামলা মোকাদ্দমা করে হেনস্থা করে আসছে।
এর আগে বিকাশ কুমার ঐ জায়গা নিজের দখলে রাখার জন্য বিভিন্ন নাটকীয় ঘটনা ঘটায় এবং মুক্তিযোদ্ধা স্মৃতি জাদুঘরের নির্মান কাজের পক্ষে থাকা সাধারন মানুষদের নামে মিথ্যা মামলা করে।
স্থানীয়রা জানান, সরকার নির্ধারিত সরকারী মুক্তিযোদ্ধা স্মৃতি জাদুঘরের জায়গা টিতে যেনো দ্রুত সময়ে জাদুঘর স্থাপন হয় নতুবা জায়গাটি বিকাশের দখল মুক্ত হবে না। আর জাদুঘর নির্মানের কাজ শুরু হতে যদি দেরি হয় তবে দ্রুত জায়গাটি বেড়া দিয়ে ঘিরে সংরক্ষন করার জোর দাবি জানান তারা। বিকাশ কুমারের ভূমি দস্যুতা রোধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
এমএসএম / এমএসএম
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
Link Copied