ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে ফল-২২ সেমিস্টারের ক্লাব ফেয়ার অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০-১-২০২৩ রাত ৮:৫২

নানান আয়োজনের মধ্য দিয়ে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে (ইউএপি) অনুষ্ঠিত হলো ফল-২২ সেমিস্টারের ক্লাব ফেয়ার। বৃহষ্পতিবার (১৯ জানুয়ারি) ক্লাব ফেয়ার এর আয়োজন করে ইউএপি’র ছাত্র কল্যাণ অফিস। ইউএপির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. এম আলাউদ্দিন ও উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান যৌথভাবে গ্রীন রোডের স্থায়ী ক্যাম্পাসে ক্লাব ফেয়ারের উদ্বোধন করেন।

নবীন শিক্ষার্থীদের সহ-শিক্ষা কার্যক্রমে অনুপ্রাণিত করতে তাদেরকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাবের কার্যক্রমের সাথে পরিচিত করার উদ্দেশ্যে সেমিস্টারের শুরুতে ক্লাব ফেয়ারের আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সুলতান মাহমুদ।

এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন- স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান, স্কুল অব মেডিসিনের ডিন অধ্যাপক ড. মহিউদ্দিন আহমেদ ভূঁইয়া, ও ছাত্র কল্যাণ অফিসের পরিচালক মো. তাকাদ আহমেদ চৌধুরি। উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা বিভিন্ন ক্লাবের স্টল পরিদর্শন করেন। এ সময় ক্লাব সদস্যরা ক্লাবের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরেন। অনুষ্ঠানে ১৬ শিক্ষার্থীকে সেরা ভলান্টিয়ার নির্বাচিত করা হয় এবং তাদেরকে সার্টিফিকেট প্রদান করা হয়। 

সমাপনী অনুষ্ঠানে ইউএপির উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান সেরা তিন ক্লাবের মাঝে পুরস্কার তুলে দেন। বিচারকমণ্ডলীর দেয়া নম্বরের ভিত্তিতে ১৫টি ক্লাবের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করে যথাক্রমে- ড্রামা ক্লাব, সোশ্যাল এওয়ারনেস ক্লাব, কালচারাল ক্লাব। 

ফল-২২ সেমিস্টারের ক্লাব ফেয়ারে অংশ নেওয়া ক্লাবগুলো হলো: বাস্কেটবল ক্লাব, ক্রিকেট ক্লাব, কালচারাল ক্লাব, ডিবেটিং এণ্ড পাবলিক স্পিকিং ক্লাব, ড্রামা ক্লাব, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, এন্ট্রপ্রেনিয়রশীপ এণ্ড ক্যারিয়ার ডেভেলপমেন্ট ক্লাব, ফিল্ম ক্লাব, ফুটবল ক্লাব, হিস্ট্রি এণ্ড হ্যারিটেজ ক্লাব, ইনডোর গেমস ক্লাব, লিটারেসি ক্লাব, ফটোগ্রাফি ক্লাব, সোশ্যাল এওয়ারনেস ক্লাব, ইয়েস ক্লাব ই্উএপি।

এমএসএম / এমএসএম

ডিআইইউতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা অধ্যাপক ড: সাজ্জাদের

উৎসবমুখর পরিবেশে কালিয়াকৈরে ইউএফটিবির ডেটা সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

এক অনন্য মনীষী ড. এ. এইচ. এম. ইয়াহইয়া রহমান: শিক্ষকতা ও গবেষণায় বর্ণাঢ্য জীবনের ইতি

উন্নয়নের স্বার্থে গাছ অপসারণ, পরিবেশ রক্ষায় অধিক বৃক্ষরোপণ: নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

পলিটেকনিকে শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, সুপারিশ পেলেন ৫ প্রার্থী

রাষ্ট্রপতির সভাপতিত্বে ২ ফেব্রুয়ারি ইবির সমাবর্তন

অবশিষ্ট স্থাপনা গুঁড়িয়ে মাঠে ট্রাক্টর দিয়ে চাষ দিলেন শেকৃবি শিক্ষার্থীরা

কুবির আন্তর্জাতিক সম্পর্ক দপ্তরের নতুন পরিচালক ড. আব্দুল আহাদ

এইচএসসির সম্পূরক পরীক্ষা শুরু ২ ডিসেম্বর, ফল ৩১ ডিসেম্বরের মধ্যে

ইবিতে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ১২ বিভাগের ২৪ শিক্ষার্থী বহিষ্কৃত

মাদকমুক্ত ঢাকা গঠনে ডিআইইউতে নীতিনির্ধারণী সংলাপ ৩ নভেম্বর

প্রাথমিক শিক্ষায় বইয়ের পাশাপাশি যুক্ত হবে লার্নিং টয়, খেলতে খেলতে শিখবে শিশুরা: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

১ নভেম্বর থেকে এইচএসসি ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু