ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

লালমনিরহাটে ফেনসিডিলসহ দুই পুলিশ সদস্য আটক


জামাল বাদশা, লালমনিরহাট photo জামাল বাদশা, লালমনিরহাট
প্রকাশিত: ২০-১-২০২৩ রাত ৯:৪২
লালমনিরহাটে দুই পুলিশ সদস্যকে ৭৭ বোতল ফেন্সিডিলসহ আটক করেছে লালমনিরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।শুক্রবার (২০জানুয়ারী) ভোর রাতে জেলার সদর উপজেলার কুলাঘাট টিকটিকি এলাকা থেকে তাদের আটক করে।
 
বিভিন্ন সূত্রে জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম উপজেলার কুলাঘাট ইউনিয়নের টিকটিকি এলাকায় শুক্রবার ভোরে অভিযান চালায়।অভিযান চলাকালে একটি সাদা রঙ্গের প্রাইভেট কারে থাকা দুই ব্যক্তিকে ৭৭ বোতল ফেন্সডিলসহ আটক করে।আটককৃতদের বিরুদ্ধে লালমনিরহাট সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
 
আটককৃত দুই পুলিশ সদস্য হলেন,রংপুর মাস্টারপারা এলাকার মৃত শাহা আলমের পুত্র মেহেদী আলম ও পঞ্চগড় জেলার সদর উপজেলার গোলাম হাফিজের পুত্র হারুন অর রশীদ।লালমনিরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ হেলাল উদ্দিন বলেন,একটি প্রাইভেট কার এবং ৭৭ বোতল ফেন্সডিলসহ দুজনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
 
লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ এরশাদুল আলম,জানান, দুজনের বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে লালমনিরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।আটক ৭৭ বোতল ফেনসিডিলসহ দুজনের বিষয়ে এজাহারে পুলিশ সদস্যের কথা উল্লেখকরা না থাকলেও তথ্য নিয়ে জানতে পেরেছি গ্রেফতারকৃত দুজন পুলিশ সদস্য। পরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার