ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

কোনাবাড়ীতে অবৈধভাবে জমি দখলের অভিযোগ


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ২৯-৫-২০২১ দুপুর ২:৩২
গাজীপুরের কোনাবাড়ীর আমবাগ নছের মার্কেট এলাকায় অবৈধভাবে জমি দখলের অভিযোগ উঠেছে ভূমিদস্যূ শাহজাহান (৫৫) ও তার সহযোগী রুবেল মিয়ার (৩০) বিরুদ্ধে। শাহজাহান আমবাগ নছের মার্কেট এলাকার মৃত আমির আলীর ছেলে ‍এবং রুবেল মিয়া একই এলাকার আবদুল কাদেরের ছেলে। ভুক্তভোগী মো. শরিফুল ইসলাম (৩৮) এ বিষয়ে জিএমপির কোনাবাড়ী থানায় গত বছর ১২ ডিসেম্বর একটি অভিযোগও করেছেন।
 
শরিফুল ‍ইসলাম জানান, ২০১৭ সালে গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ী থানাধীন বাঘিয়া মৌজার এসএ ১৭৫নং খতিয়ানে সিএস ও এসএ দাগনং ২৮৮ চালা,  ৪ শতাংশ জমি ওই এলাকার স্থায়ী বাসিন্দা জাহাঙ্গীর আলমের কাছ থেকে পাওয়ার সূত্রে ক্রয় করেন। পরে জমির চতুর্পাশে তিন ফুট করে বাউন্ডারি নির্মাণ করেন তিনি। জমিটি ক্রয় করার পর থেকেই ভূমিদস্যু শাহজাহান আমার কাছ থেকে ওই ৪ শতাংশ ক্রয় করতে চান। আমি বিক্রি করতে অস্বীকার করলে ক্রয়কৃত জমিটি জোরপূর্বক দখলের চেষ্টা করের তিনি। পরে স্থানীয় কাউন্সিলরের মাধ্যমে বিষয়টি সূরাহার চেষ্টা করেও তা সম্ভব হয়নি। 
 
তিনি ‍আরো বলেন, গত বছরের ২৬ নভেম্বর সকাল সাড়ে ১০টা দিকে ভূমিদস্যু শাহজাহান ও তার সাঙ্গোপাঙ্গরা জমির চারপাশের তিন ফুট করে দেয়া বাউন্ডারির দক্ষিণ পাশের বাউন্ডারি ভেঙে ফেলে। এ সময় বাউন্ডারি ভাঙার কারণ জানতে তার বাসায় গেলে তিনি আমাকে বিভিন্ন প্রকার ভয়ভীতি, এমনকি হত্যার হুমকি দিয়ে বাড়ি থেকে বের করে দেন। বিষয়টি কোনাবাড়ী থানায় অবহিত করলে পুলিশ শাহজাহানকে সর্তক করে যেন ভবিষ্যতে জমিটি নিয়ে কোনো সমস্যা সৃষ্টি না করেন। কিন্তু তিনি পুলিশের কথা অমান্য করে তার ভাড়াটে গুণ্ডাবাহিনী রুবেল মিয়া, তার ম্যানেজার বাবু, কাঠমিস্ত্রিরী ইব্রাহিমসহ জোরপূর্বক বাউন্ডারি ভেঙে বালু ভরাট করতে থাকে। বাঁধা দিলেই হত্যাতার হুমকি দেয়।
 
ভুক্তভোগী কোনো উপায় না পেয়ে  চলতি বছরের ৭ মার্চ গাজীপুর সদর কোর্টে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের আদালতে একটি ফৌজদারি মামলা দায়ের করেন, যা কার্যবিধি ১৪৫। পরে মামলার কপি থানায় জমা দিলে ৮ মার্চ এসআই ইসমাইল এসে উভয়পক্ষের কাছ থেকে দস্তখত নিয়ে যান। তিনি বলেন, আদালতে মামলা নিস্পত্তি না হওয়া পর্যন্ত কেউ কোনো কাজ করতে পারবে না। কিন্তু ভূমিদস্যু শাহজাহান আদালতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রাতের আঁধারে বেড়া ও টিনের ঘর নির্মাণ করে আসছে। এ বিষয়ে ভুক্তভোগী শরিফুল ইসলাম গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার বরাবর চলতি মাসের ৩ তারিখ একটি অভিযোগ দায়ের করেন।
 
বিষয়টি জানতে শাহজাহানের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, এটা আমার সম্পত্তি। আমি আদালতে কাগজপত্র দাখিল করেছি।
 
স্থানীয় কাউন্সিলর দেলোয়ার হোসেন দুলাল বলেন, বিষয়টা নিয়ে একাধিকবার বসার চেষ্টা করা হয়েছে। বাদী উপস্থিত থাকলেও শাহজাহান অনুপস্থিত থাকে। ‍এ কারণে বিষয়টি স্থানীয়ভাবে সমাধান করা সম্ভব হয়নি। 
 
জিএমপির কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) ইসমাইল হোসেন জানান, ১৪৫ বিধি জারি করার পরও বিবাদী কাজ চালিয়ে যাচ্ছে। সেজন্য বাদীকে উকিলের মাধ্যমে কোর্টকে অবহিত করতে হবে। কোর্ট আদেশ দিলে আমি আইনি প্রক্রিয়ায় কাজ করতে পারব।

এমএসএম / জামান

আরশিনগর ইউনিয়নকে বদলে দিতে চান ফরিদ আহাম্মদ

হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতন বরদাস্ত করা হবে না: সেলিমুজ্জামান সেলিম এমপি

এমপি সান্টুর সাথে উজিরপুর রিপোর্টার্স ইউনিটির সৌজন্য সাক্ষাত

রায়গঞ্জে পাখি-পোকা ঠেকাতে পুরো ধানখেত নেটজালে ঢাকলেন কৃষক

সুনামগঞ্জে তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তুলে ধরতে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত

সিংড়ায় দুর্গাপূজায় ফ্রি মেডিকেল ক্যাম্প

সিলেটে পর্যটকের ঢল, ৭০ শতাংশ হোটেল-মোটেল বুকিং

পটিয়ায় শান্তিপূর্ণ দুর্গোৎসব,পরিদর্শনে পুলিশের ডিআইজি

জুড়ীতে এক আঙিনায় মসজিদ-মন্দির, সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত

নেত্রকোণার কলমাকান্দায় চক্ষু শিবিরে ২ হাজার ৪০০ রোগীকে সেবা দিলেন ডেপুটি স্পিকার

সিলেটে ১৫০ মিটারে ২৬ বিলবোর্ড, ‘বৃক্ষলেন’ যেন ‘বিলবোর্ড লেন’

পেকুয়া উপজেলা ক্রীড়া সংস্থার ২৫ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন

লামা বন বিভাগের তৈন রেঞ্জারের বিরুদ্ধে কাঠ ব্যবসায়ী ও স'মিলে দেনদরবারের অভিযোগ