খোজ নিয়ে জেনেছি লালমনিরহাটে সবচেয়ে বড় সমস্যা মাদকঃ ব্যারিস্টার সুমন
লালমনিরহাটে প্রীতি ফুটবল ম্যাচ খেলতে এসে খেলা শেষে সংক্ষিপ্ত বক্তব্যে ব্যারিস্টার সুমন বলেন,খেলার উদ্দেশ্যে লালমনিরহাটে এসেছি।আজ সকালে আশপাশের এলাকা ঘুরেছি।কয়েক ঘন্টা ছিলাম জেলার বিভিন্ন জায়গায়। খোজ নিয়ে জানতে পেরেছি জেলায় সবচেয়ে বড় সমস্যা হলো মাদক। তাই জেলার নেতৃবৃন্দকে বলব তরুণ সমাজকে সঠিক পথ দেখিয়ে তাদের এগিয়ে দিন। তাহলে একদিন তারা পুরো উত্তরবঙ্গ নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখতে পারবে আজকের তরুনরা।
শনিবার (২১ জানুয়ারি) বিকেল লালমনিরহাট সরকারি হাই স্কুল মাঠে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি ও সানরাইজ স্পোর্টিং ক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ শেষে উপস্থিত দর্শক ও জেলাবাসীর উদ্দেশে ব্যারিস্টার সুমন এসব কথা বলেন।
ব্যারিস্টার সুমন বলেন, আমার জীবনের প্রথম দেখেছি একই সঙ্গে মসজিদ মন্দির। যেটি শুধু এ জেলার নয় সারা বাংলাদেশের জন্য একটি অনন্য দৃষ্টান্ত। এ বিষয়টি সবসময় আমাদেরকে ধরে রাখতে হবে। তাহলে তরুণ প্রজন্মরা নতুন কিছু শিখতে পারবে।
প্রধানমন্ত্রীর প্রশংসা করে ব্যারিস্টার সুমন তার বক্তব্যে আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় সৃষ্টি করেছেন সেখানকার শিক্ষার্থীরাই এই জেলাকে পুরো পাল্টে দিতে পারে।
প্রায় ২০ হাজার দর্শক দেখতে আসা এ প্রীতি ফুটবল খেলায় দুই দলের গোল সমতার সৃষ্টি হয়।পরে টাইব্রেকারে সানরাইজ স্পোর্টিং ক্লাব লালমনিরহাট জয়লাভ করে। খেলায় হেরে ব্যারিস্টার সুমন বলেন, খেলায় হার-জিত থাকবেই এতে দুঃখ পাওয়ার কিছু নেই।এসময় সকলের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
এর আগে প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন করেন লালমনিরহাট জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক গোলাম মোস্তফা স্বপন। এসময় লালমনিরহাট পৌর মেয়র রেজাউল করিম স্বপন ও সদর উপজেলার ভাইস-চেয়ারম্যান ও সানরাইজ স্পোর্টিং ক্লাবের জাবেদ হোসেন বক্কর,ক্লাবের উপদেষ্টা, সদস্যবৃন্দ,স্থানীয় আওয়ামীলীগ,যুবলীগ,সাবেক ও বর্তমান ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
নেত্রকোণার মদনে শিক্ষিকাকে মারধরের ঘটনায় তদন্তে সত্যতা পাওয়ায় প্রধান শিক্ষক বরখাস্ত
তাহিরপুরে জেডসি বান্ধব গ্রিন স্কুলের সফলতা ও অগ্রগতি উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।
সাগরে ধরা পড়লো বিরল প্রজাতির ধাতিনা ভোল মাছ
কুতুবদিয়ার ফতেহ আলী সিকদার পাড়া সিসিতে নানা অনিয়মের অভিযোগ
রাণীনগরে জনতা ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মকর্তা কল্যাণ পরিষদের উদ্যোগে চারা বিতরণ
নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, জরিমানা ৩ লাখ ৬০ হাজার টাকা
দাউদকান্দিতে মেধার বিকাশের বৃত্তি প্রদান ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত
নেত্রকোণার মদনে ব্রিজের এপ্রোচ ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন-দুই পারের মানুষের দুর্ভোগ
লালমনিরহাটে মাদক মামলায় ৭ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত, আসামি পলাতক
আরাফাত রহমান কোকোর জন্মদিন উপলক্ষে নন্দীগ্রামে ফলজ বৃক্ষ বিতরণ
চাঁদপুরে স্বর্ণব্যবাসয়ী হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড, অপরজনের যাবজ্জীবন
চাঁদপুরে পিতাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন
নাচোলে নতুন সড়ক নির্মাণে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ
Link Copied