ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

ডিজিটাল বাংলাদেশকে ভুয়া বললেন ছাত্র অধিকার পরিষদ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২-১-২০২৩ দুপুর ১১:১৮
পাঠ্য পুস্তকে চৌর্যবৃত্তি,সাম্প্রদায়িক বিদ্বেষ ও ইতিহাস বিকৃত করার প্রতিবাদে ছাত্র অধিকার পরিষদের এক বিক্ষোভ কর্মসূচিতে ডিজিটাল বাংলাদেশের গল্পকে ভুয়া বলেন ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা। তিনি বলেন, সরকার ডিজিটাল বাংলাদেশের নামে ডিজিটাল ভাবে হাজার হাজার কোটি টাকা বিদেশ পাচার করছে, এখন আবার স্মার্ট বাংলাদেশের নামে স্মার্ট ভাবে চুরি করে বই রচনা করছে। এই ডিজিটাল বাংলাদেশের গল্প ভুয়া, স্মার্ট বাংলাদেশের গল্প ভুয়া। 
 
আজ(২১ জানুয়ারি) বিকাল ৩ টায় রাজু ভাস্কর্যের পাদদেশে এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে ছাত্র অধিকার পরিষদ।
 
বিক্ষোভ কর্মসূচিতে নেতা কর্মীরা পাঠ্যপুস্তকে চৌর্যবৃত্তি ও ইতিহাস বিকৃতির সাথে জড়িতদের অতিদ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়ে বলেন, যারা চুরি করে বই রচনা করে তাদের কাছ থেকে আমাদের তরুণ প্রজন্ম কিছু শিখতে পারবেনা। তরুণ প্রজন্ম তাদের থেকে শুধুই চুরি শিখবে।আমরা, ইতিহাস বিকৃতি ও চুরির সাথে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানাই। 
 
ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন, আজকে সরকার দলীয় নেতারা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলছে। বঙ্গবন্ধুর বাংলাদেশের কথা বলছে। অথচ তাদের হাতেই বাংলাদেশের স্বাধীনতার ভুল ইতিহাস রচিত হচ্ছে। বঙ্গবন্ধুর ভুল ইতিহাস রচিত হচ্ছে। ছাত্রলীগ ডিজিটাল বাংলাদেশের কথা বলে, স্মার্ট বাংলাদেশের কথা বলে, বঙ্গবন্ধুর বাংলাদেশের কথা বলে অথচ তাদের কাছ থেকে এখনো পর্যন্ত এই ইতিহাস বিকৃতির জন্য কোন প্রতিবাদ দেখলাম না। 
 
ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদিব বলেন, ৬ষষ্ঠ শ্রেণীর বই ও ৭ম শ্রেণীর ইতিহাস ও বিজ্ঞান বইতে ব্রিটিশ উপনিবেশ যোগ কে তারা আধুনিক যোগ বলে উল্লেখ করেছে। অথচ উপনিবেশ কালে আমরা ছিলাম শোষিত।সেই শোষণের সময়কাল কখনো আধুনিক যোগ হতে পারেনা৷ এছাড়া তারা সপ্তম শ্রেণীর বইয়ের প্রচ্ছদে পাখি হিসেবে ব্যবহার করেছে "ময়ূর" আর ফুল হিসেবে ব্যবহার করেছে "পদ্মফুল"। আমরা জানি পদ্মফুল ভারতের একটি রাজনৈতিক দলের প্রতিক আর ময়ূর ভারতের জাতীয় পাখি। আমাদের জাতীয় পাখি দোয়েল,জাতীয় ফুল শাপলার ছবি ব্যবহার না করে তারা ব্যবহার করেছে ভারতের জাতীয় পাখির ছবি। সুতরাং এর থেকে বুঝাই যায় কারা আসল স্বাধীনতা বিরোধী শক্তি।

এমএসএম / এমএসএম

ডিআইইউতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা অধ্যাপক ড: সাজ্জাদের

উৎসবমুখর পরিবেশে কালিয়াকৈরে ইউএফটিবির ডেটা সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

এক অনন্য মনীষী ড. এ. এইচ. এম. ইয়াহইয়া রহমান: শিক্ষকতা ও গবেষণায় বর্ণাঢ্য জীবনের ইতি

উন্নয়নের স্বার্থে গাছ অপসারণ, পরিবেশ রক্ষায় অধিক বৃক্ষরোপণ: নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

পলিটেকনিকে শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, সুপারিশ পেলেন ৫ প্রার্থী

রাষ্ট্রপতির সভাপতিত্বে ২ ফেব্রুয়ারি ইবির সমাবর্তন

অবশিষ্ট স্থাপনা গুঁড়িয়ে মাঠে ট্রাক্টর দিয়ে চাষ দিলেন শেকৃবি শিক্ষার্থীরা

কুবির আন্তর্জাতিক সম্পর্ক দপ্তরের নতুন পরিচালক ড. আব্দুল আহাদ

এইচএসসির সম্পূরক পরীক্ষা শুরু ২ ডিসেম্বর, ফল ৩১ ডিসেম্বরের মধ্যে

ইবিতে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ১২ বিভাগের ২৪ শিক্ষার্থী বহিষ্কৃত

মাদকমুক্ত ঢাকা গঠনে ডিআইইউতে নীতিনির্ধারণী সংলাপ ৩ নভেম্বর

প্রাথমিক শিক্ষায় বইয়ের পাশাপাশি যুক্ত হবে লার্নিং টয়, খেলতে খেলতে শিখবে শিশুরা: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

১ নভেম্বর থেকে এইচএসসি ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু