লালমনিরহাট জেলা পরিষদ চেয়ারম্যানকে সংবর্ধনা দিলো গোকুন্ডা ইউনিয়ন পরিষদ
লালমনিরহাট জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডঃ মতিয়ার রহমান এবং নির্বাচিত জেলা পরিষদ সদস্যদেরকে বর্ণাঢ্য আয়োজনে সংবর্ধনা দিয়েছে গোকুন্ডা ইউনিয়ন পরিষদ।
রবিরার(২২ জানুয়ারী) রাত ৮ টার দিকে গোকুন্ডা ইউনিয়ন পরিষদ চত্বরে এ সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
গোকুন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ সরকার টোটনের সভাপতিত্বে এ সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে লালমনিরহাট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও নব নির্বাচিত জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ মতিয়ার রহমান, জেলা পরিষদ সদস্য তাহমিদুল ইসলাম বিপ্লব, সংরক্ষিত সদস্য মেহেরুন নাহার মেরী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে এসময় বিশেষ অতিথি হিসেবে লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, লালমনিরহাট জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন খান প্রমূখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আলোচনা সভা ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
জেলা পরিষদের চেয়ারম্যান ও নির্বাচিত সদস্যদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে গোকুন্ডা ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্য, শুশীল সমাজের প্রতিনিধিসহ স্থানীয় কয়েক হাজার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied