ঢাকা সোমবার, ১৮ মে, ২০২৬

নদীর বাঁধ নির্মাণকাজ পরিদর্শনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম


বাঘা প্রতিনিধি photo বাঘা প্রতিনিধি
প্রকাশিত: ১৮-৭-২০২১ বিকাল ৭:৪৮

রাজশাহীর বাঘার মীরগঞ্জ থেকে আবু তাহেরের ঘাট গোকুলপুর হাজরাপাড়া পর্যন্ত পদ্মা নদীর বাঁধ নির্মাণকাজ পরিদর্শন করছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ মো. শাহরিয়ার আলম।

এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, শীঘ্রই চারঘাট-বাঘার নদী এলাকায় বাঁধ নির্মাণ প্রকল্পের কাজ শুরু হবে। রোববার (১৮ জুলাই) দুপুরে চারঘাট-বাঘা উপজেলার নদীভাঙন এলাকা পরিদর্শনকালে বাঘার মীরগঞ্জ নদীর তীরে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আমাদের দেশে প্রতি বছর কম-বেশি বন্যা হয়। এই বন্যার সময় নদীতীরবর্তী এলাকায় ভাঙন দেখা দেয়। এতে আতঙ্কে রাত কাটান নদী এলাকার মানুষ। এ কারণে আমি চারঘাট উপজেলার ইউসুফপুর থেকে বাঘার গোকুলপুর পর্যন্ত ১২ কিলোমিটার ঝুঁকিপূর্ণ এলাকায় বাঁধ নির্মাণ প্রকল্প বাস্তবায়নের দাবি রেখেছিলাম বর্তমান সরকারের প্রধানমন্ত্রীর কাছে। সেই আলোকে গত বছরে সেপ্টেম্বর মাসে বর্তমান সরকারের পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুকসহ কয়েকজন বিভাগীয় প্রকৌশলী সরেজমিন নদী এলাকা পরিদর্শন করে ৭২২ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পটি অনুমোদন দেন, যা খুব শীঘ্রই বাস্তবায়ন হবে।

তিনি আরো বলেন, আমার পরিকল্পনা রয়েছে এই বাঁধ এলাকায় চারটি টি-বাঁধ নির্মাণসহ একাধিক বসার স্থান নির্মানের মাধ্যমে নান্দনিক (স্পট) কেন্দ্র তৈরির।

এ সময় উপস্থিত ছিলেন- রাজশাহী জেলা নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম (শফিক), চারঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ফকরুল ইসলাম, বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা, চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা সামিরা, বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, বাঘা থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম ও চারঘাট থানার ওসি জাহাঙ্গীর আলম, পাকুড়িয়া ইউপি চেয়ারম্যান মেরাজুল ইসলাম মেরাজ ও মনিগ্রাম ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।

এমএসএম / জামান

সাবেক স্ত্রীর নগ্ন ছবি সোশ্যাল মিডিয়ায় দেওয়ার হুমকি, আদালতে স্ত্রীর মামলা

জমে উঠেছে কৃষি মেলা; নজর কাড়ছে শস্য দানায় আঁকা শালিখার মানচিত্র

বাকেরগঞ্জ কৃষি অফিসের তিন কর্মকর্তার বিরুদ্ধে স্বজনপ্রীতি ও দুর্নীতির অভিযোগে মানববন্ধন

টোয়াব ইন্টারন্যাশনাল ট্যুরিজম অ্যাওয়ার্ড-২০২৬

সোনালু ফুলের হলুদ আভায় সেজেছে বারহাট্টার প্রকৃতি

মুরাদনগরে ন্যায্য মূল্যে পণ্য বিতরণ, উপকৃত শতাধিক পরিবার

খাশিয়াল ঘোপে ৬০০ কেজি মাছ অবমুক্ত

গোপালগঞ্জে গ্রাম আদালত কার্যক্রমে জনসচেতনতা বৃদ্ধিতে সমন্বয় সভা অনুষ্ঠিত

কাপ্তাই নবাগত ইউএনও এর সাথে সুরের ধারা পরিবারের শুভেচ্ছা বিনিময়

বিলাইছড়িতে পশু জবাই ও কোরবানি বিষয়ক প্রশিক্ষণ

সিদ্ধিরগঞ্জে ভ্যাট ফাঁকির তথ্য সংগ্রহ করায় সাংবাদিককে হুমকি, ৪ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ

হীরাঝিল আবাসিক এলাকা সমাজ কল্যাণ সমিতি নিয়ম বহির্ভূত কমিটি গঠনের অভিযোগ

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে লোহাগড়ায় দুই খাল পুনঃখনন উদ্বোধন, ১.১৩ কোটি টাকার প্রকল্প