ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

ঈদযাত্রা : চরম ভোগান্তিতে ঘরমুখো মানুষ ও চালকরা


ফরমান শেখ,  ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ফরমান শেখ, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ১৯-৭-২০২১ দুপুর ১২:২৪
ঈদকে সামনে রেখে রাজধানী ছেড়ে যাওয়া ঘরমুখো যাত্রীদের চাপ রয়েছে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে। এদিকে দৌলতদিয়া ফেরিঘাটে ভোগান্তি ছাড়াই ঘরে ফিরছে মানুষ। ঢাকা-বঙ্গবন্ধু মহাসড়কে অতিরিক্ত যাত্রী ও যানবাহনের কারণে রবিবার (১৮ জুলাই) মধ্যরাত থেকে টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুতে যানজটের সৃষ্টি হয়।
 
এদিকে, সোমবার (১৯ জুলাই) সকাল থেকে বঙ্গবন্ধু সেতু থেকে রসুলপুরের প্রায় ১৭ কিলোমিটার পর্যন্ত থেমে থেমে চলছে যানবাহন। এতে চালক, যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। অপরদিকে, সাভারের মহাসড়কগুলোতেও বাড়ছে ঈদে ঘরমুখী মানুষের চাপ।
 
স্বাস্থ্যবিধি না মেনে যে যার মতো বাড়ি যাওয়ার চেষ্টা করছেন। কেউ কেউ বিকল্প হিসেবে ট্রাকে ঝুঁকি নিয়েও রওনা হয়েছে। মহাসড়কের বিভিন্ন পয়েন্টে যানজট নিরসনে পুলিশের নজরদারি থাকলেও স্বাস্থবিধি মানাতে প্রশাসনের তৎপরতা দেখা যায়নি।
 
ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের বিষয়ে এ‌লেঙ্গা হাইওয়ে পু‌লিশ ফাঁড়ির ইনচার্জ ইয়া‌সির আরাফাত জানান, মধ্যরাত থেকে মহাসড়‌কে গা‌ড়ির চাপ বাড়‌ছে। এ‌তে কোথাও কোথাও যানজ‌টের সৃ‌ষ্টি হ‌চ্ছে। ত‌বে যানজট নিরস‌নে পু‌লিশ কাজ কর‌ছে।
 
টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় জানান, টাঙ্গাইল অংশে যানজট নিরসনের জন্য ৬০৩ জন পুলিশ মহাসড়কে কাজ করছে। এর বাইরেও প্রায় ২০০ হাইওয়ে পুলিশ সদস্য কাজ করে যা‌চ্ছে।

এমএসএম / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার