মুন্সীগঞ্জে প্রবাসী ফোরামের উদ্যোগে ৬০০ পরিবার মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
মুন্সীগঞ্জ সদর উপজেলার বজ্রযোগিনী ইউনিয়নে প্রবাসী ফোরাম সংগঠনের আয়োজনে এবং আর্থিক সহযোগিতায় করোনা মহামারী এবং পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বজ্রযোগিনী ইউনিয়নের অসহায়, সুবিধাবঞ্চিত, করোনা মহামারীতে কর্মহীন হয়ে পড়া পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমের আয়োজন করা হয়।
সোমবার (১৯ জুলাই) বজ্রযোগিনী জে কে উচ্চ বিদ্যালয় মাঠে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব (অপরাদ ও প্রশাসন)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মুন্সীগঞ্জ ডিবি পুলিশের অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, হাতিমারা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ তাবিদ হোসেন।
বজ্রযোগিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোতা মিয়া মুন্সীর সভাপতিত্বে ও শহীদুল্লাহ শেখের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সদস্য ইয়াদ আলী দেওয়ান। সার্বিক তত্ত্বাবধানে হযরত আলী শেখসহ অন্যরা।
প্রবাসী ফোরাম সংগঠনের সভাপতি ও মুন্সীগঞ্জ জেলা সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী রোবেলের সার্বিক প্রচেষ্টায় আজকের এ প্রোগ্রাম মুখরিত পরিবেশে আয়োজিত হয়। এ সময় খাদ্যসামগ্রী বিতরণে ৫ কেজি চাল, ১ কেজি পোলাও চাল, ৫০০ গ্রাম সেমাই, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি লবণ, ১ কেজি চিনিসহ ৬০০ পরিবারের মাঝে বিতরণ সম্পন্ন করা হয়।
এ সময় প্রবাসী কল্যাণ সংগঠনের (বজ্রযোগিনী) সভাপতি মোহাম্মদ আলী রোবেল মুঠোফোনে জানান, ইউনিয়নবাসীর যে কোনো প্রয়োজনে আমাদের এ সংগঠন পাশে থাকবে। ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার বিভিন্ন সুযোগ-সুবিধা, শিক্ষা, চিকিৎসা প্রদান, অসহায়, দরিদ্র ও অসচ্ছল পরিবারকে সহযোগিতায় এ সংগঠন নিরলসভাবে করে যাবে বলে তিনি জানান। এছাড়া সংগঠনটি আরো এগিয়ে যাওয়ার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, প্রবাসী কল্যাণ সংগঠনের (বজ্রযোগিনী) কমিটির সভাপতি মোহাম্মদ আলী রুবেল (আরব আমিরাত), সহ-সভাপতি মো. সবুজ বেপারী (জাপান) সাধারণ সম্পাদক মো. আনোয়ার শেখ (সৌদি আরব), যুগ্ম-সাধারন সম্পাদক আবুল কালাম শেখ (সৌদি আরব), অর্থ সম্পাদক মো. সাগর হোসেন (দুবাই), সাংগঠনিক সম্পাদক মাহামুদুল হাসান তাইজুল (জাপান), দপ্তর সম্পাদক তানবীর সুহেল (পর্তুগাল)-সহ বিভিন্ন দেশে থাকা প্রবাসীদের সার্বিক সহযোগিতায় উক্ত অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।
এমএসএম / জামান
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
Link Copied