বাঘায় ফ্রিজ বিক্রির হিড়িক
ঈদুল আজহা আসন্ন। মুসলিম ধর্মাবলম্বীদের ঈদের মাত্র দুই দিন বাকি। মহামারী করোনার কারণে কঠোর লকডাউন শিথিল করা হয়েছে। ঈদের কারণে মার্কেটগুলো খুলে দেয়ায় ব্যস্ত ব্যবসায়ীরা। কেনাকাটায় ব্যস্ত সর্বস্তরের মানুষ।
রাজশাহীর বাঘা উপজেলার মার্কেটগুলোতে উপছেপড়া ভিড় লক্ষ করা গেছে। যুগের সঙ্গে তাল মিলিয়ে বিলাসিতার নামে কোরবানির ঈদ উপলক্ষে বেড়েছে ফ্রিজের চাহিদা। অনেকেই পশুর মাংস সংরক্ষণ করবেন ফ্রিজে। এ কারণে ফ্রিজের শোরুমগুলোতে বেড়েছে ফ্রিজ ক্রয়-বিক্রয়ের হিড়িক।
বাঘা উপজেলার বিভিন্ন ফ্রিজের শোরুম ঘুরে দেখা গেছে, দেশীয় ব্র্যান্ড ওয়ালটন, মার্সেল, সিঙ্গার, স্যামসাং, ট্রান্সটেক, যমুনা এবং বিদেশি ব্র্যান্ডের ওয়ার্লপুল, হিটাচি ও এলজির মত নামি কোম্পানিগুলো বাজারে নিয়ে এসেছে আধুনিক প্রযুক্তি সম্পন্ন বিভিন্ন রঙ ও আকর্ষণীয় মডেলের ফ্রিজ। এর মধ্যে বিভিন্ন ব্র্যান্ড এর ফ্রস্ট ও ননফ্রস্ট ফ্রিজের মধ্যে নন ফ্রস্ট ফ্রিজের তুলনামূলক চাহিদা বেশি দেখা গেছে। ক্রেতারা তাদের রুচি, পছন্দ এবং সামর্থ্য অনুযায়ী ফ্রিজ ও ফ্রিজার কিনছেন। ঈদের দিনকে সামনে রেখে ফ্রিজের বিক্রিও বেড়েছে বলে জানান শোরুম গুলির মালিকগণ।
এক ফ্রিজ বিক্রেতা জানান, করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন লকডাউন থাকার পরও ঈদুল আযহা কে কেন্দ্র করে এবার উপজেলাতে প্রচুর পরিমাণে ফ্রিজ বিক্রি হচ্ছে। তাদের শো-রুমে ১শত লিটার থেকে ৪শত লিটার ধারণক্ষমতা সম্পন্ন ওজনের ফ্রিজ পাওয়া যাচ্ছে। তবে দের থেকে দুইশত লিটার ওজন ধারণক্ষমতার ফ্রিজ ও ডিপ ফ্রিজের বিক্রি সবচেয়ে বেশি হচ্ছে।
উপজেলার পাকুড়িয়া এলাকার হতে এক ফ্রিজ ক্রেতা সাজেদা বেগম বলেন, কুরবানী ঈদে বিশেষ অফার দেয় ফ্রিজের দোকানদার। সেই কারণে ফ্রিজ কিনতে এসেছি এবং পছন্দ ও টাকা অনুযায়ী ওয়াল্টন ফ্রিজ কিনলাম।
ফ্রিজ কিনতে এসেছেন সুলতানপুর এলাকার আঃসালাম জানান, বাসায় একটি ফ্রিজ আছে। তবু কুরবানীর মাংস সংরক্ষণ করতে ড্রিপ ফ্রিজ প্রয়োজন। পছন্দ হয়েছে দামও একটু বেশি মনে হচ্ছে।একটু কম হলেই আজকেই কিনে ফেলবো।
বাঘা শাখা ওয়াল্টন শোরুম এর শাখা ব্যবস্থাপক মোঃ মাজেদুর রহমান বলেন, অন্যান্য মাসের তুলনায় সবচেয়ে বেশি রেফ্রিজারেটর (ফ্রিজ) ও ফ্রিজার (ডিপ ফ্রিজ) বিক্রি হয় কুরবানির ইদে। গত ১সপ্তাহে বাঘা শাখা ওয়াল্টন শোরুম হতে আমরা এবার প্রায় ২শত ৫০টি ফ্রিজ বিক্রয় করেছি।তবে নগদ ও কিস্তিতে বিক্রয় হচ্ছে আমাদের এই শোরুমে।
এমএসএম / জামান
সাবেক স্ত্রীর নগ্ন ছবি সোশ্যাল মিডিয়ায় দেওয়ার হুমকি, আদালতে স্ত্রীর মামলা
জমে উঠেছে কৃষি মেলা; নজর কাড়ছে শস্য দানায় আঁকা শালিখার মানচিত্র
বাকেরগঞ্জ কৃষি অফিসের তিন কর্মকর্তার বিরুদ্ধে স্বজনপ্রীতি ও দুর্নীতির অভিযোগে মানববন্ধন
টোয়াব ইন্টারন্যাশনাল ট্যুরিজম অ্যাওয়ার্ড-২০২৬
সোনালু ফুলের হলুদ আভায় সেজেছে বারহাট্টার প্রকৃতি
মুরাদনগরে ন্যায্য মূল্যে পণ্য বিতরণ, উপকৃত শতাধিক পরিবার
খাশিয়াল ঘোপে ৬০০ কেজি মাছ অবমুক্ত
গোপালগঞ্জে গ্রাম আদালত কার্যক্রমে জনসচেতনতা বৃদ্ধিতে সমন্বয় সভা অনুষ্ঠিত
কাপ্তাই নবাগত ইউএনও এর সাথে সুরের ধারা পরিবারের শুভেচ্ছা বিনিময়
বিলাইছড়িতে পশু জবাই ও কোরবানি বিষয়ক প্রশিক্ষণ
সিদ্ধিরগঞ্জে ভ্যাট ফাঁকির তথ্য সংগ্রহ করায় সাংবাদিককে হুমকি, ৪ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ
হীরাঝিল আবাসিক এলাকা সমাজ কল্যাণ সমিতি নিয়ম বহির্ভূত কমিটি গঠনের অভিযোগ
প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে লোহাগড়ায় দুই খাল পুনঃখনন উদ্বোধন, ১.১৩ কোটি টাকার প্রকল্প
Link Copied