মুন্সিগঞ্জে আন্তজেলা ডাকাত দলের ১৫ সদস্য গ্রেফতার
মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ি উপজেলার বালিগাও বাজারে স্বর্ণপট্টির বিভিন্ন দোকানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় আন্তজেলা ডাকাত দলের ১৫ সদস্যকে গ্রেফতার করেছে জেলা পুলিশ।
এ নিয়ে ৩১ জানুয়ারী মঙ্গলবার বেলা ১২ টায় পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান আল মামুন বিপিএম বার পিপিএম।
জানা যায়, গত ২৮ ডিসেম্বর ( ২০২২ ) রাত ২ টার দিকে টঙ্গিবাড়ি উপজেলার বালিগাও বাজারের স্বর্ণপট্টির বিভিন্ন দোকানে ২০/২২ জনের একটি ডাকাত দল দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটায়। এসময় ৩৭ ভরি সোনা, ২৯০ ভরি রুপো, নগদ দশ লাখ পঞ্চাশ হাজার টাকা সহ আরো পঞ্চাশ হাজার টাকা মূল্যমানের ঔষধ লুটে নেয় চক্রটি।
এরই ধারাবাহিকতায় টঙ্গীবাড়ি থানায় অভিযোগের পর মামলা দায়ের হলে নড়েচড়ে বসে আইনশৃঙ্খলা বাহিনী। মামলার তদন্তভার গ্রহন করেন টঙ্গীবাড়ি থানার এসআই আল - আমিন।
জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান আল মামুনের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম এন্ড অপস) আদিবুল ইসলাম ও সহকারি পুলিশ সুপার ( সিরাজদিখান) মোস্তাফিজুর রহমান রিফাতের নেতৃত্বে টঙ্গীবাড়ি থানা ও জেলা গোয়েন্দা শাখার একাধিক টিম ঘটনাটির ছায়া তদন্তে নামে।
তথ্য প্রযুক্তির সহায়তায় ঘটনাস্থলের ফুটেজ, গ্লোবাল লোকেশন ট্যাকিং, সহ পার্শ্ববর্তী জেলার ডাকাতি মামলার আসামিদের নিবিড় পর্যবেক্ষন ও অনুসন্ধানে কয়েকজন ডাকাতকে সনাক্ত করা হয়। অভিযুক্তদের দেওয়া তথ্যসুত্রে কয়েকজনকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।
গ্রেফতারকৃত ডাকাতেরা ঘটনার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করলে অন্যান্য ডাকাত সদস্যদের আটক করে গোয়েন্দা পুলিশ।
সেই সাথে ডাকাতির কাজে ব্যবহৃত ১ টি কাটার যন্ত্র, ২ টি শাবল, ২ টি লোহার রড, ১ টি ক্রু ড্রাইভার উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ডাকাতরা প্রত্যেকেই আন্তজেলা ডাকাত দলের সদস্য। তাদের প্রত্যেকের নামেই বিভিন্ন জেলায় একাধিক মামলা রয়েছে। আটককৃত ১৫ সদস্যদের মধ্যে ৮ জন মাদারিপুরের, ৬ জন শরীয়তপুরের, ১ জন বাক্ষনবাড়িয়ার বলে জানা যায়।
বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন) সুমন দেব, অতিরিক্ত পুলিশ সুপার ( অপস)আদিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ইয়াসিনা ফেরদৌস, সহ জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
Link Copied