ঢাকা সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া অশীতিপর সেই বৃদ্ধার দায়িত্ব নিলেন উপজেলা চেয়ারম্যান মুশা মিয়া


এহসান রানা, ফরিদপুর photo এহসান রানা, ফরিদপুর
প্রকাশিত: ২০-৭-২০২১ রাত ১২:২৫
অশীতিপর বৃদ্ধা রূপবান বেওয়া। বাড়ি ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের ইসলামপুর গ্রামে। রূপবান বেওয়া মৃত ফইজউদ্দিন শেখের স্ত্রী। ৮৩ বছর বয়স, অথচ তিনি এখনো বয়স্ক ভাতা পান না। বিষয়টি নিয়ে স্থানীয় এক ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেন।
 
ফেসবুক স্ট্যাটাসটি বোয়ালমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমএম মোশাররফ হোসেন মুশা মিয়ার নজরে আসে। এতদিনে ভাতা না পাওয়ায় তিনি দুঃখ প্রকাশ করেন। এরপর তিনি রূপবান বেওয়াকে মাসিক অনুদান দেয়ার ঘোষণা দেন। 
 
এ ব্যাপারে বোয়ালমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম মোশাররফ হোসেন মুশা মিয়া বলেন, রূপবান বেওয়া এতদিন বয়স্কভাতা না পাওয়ায় আমি আন্তরিকভাবে দুঃখিত। বয়স্ক ভাতা হওয়ার আগ পর্যন্ত তাকে প্রতি মাসে নির্দিষ্ট টাকা তার বাড়ি পৌঁছে দেয়া হবে। উপজেলায় এ রকম ভাতাবিহীন অসহায় বয়স্ক কেউ থাকলে আমাকে জানালে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।
 
এ বিষয়ে বোয়ালমারী মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নওয়াব উদ্দিন আহমেদ টোকন বলেন, এ জাতীয় কাজ একজর বীর মুক্তিযোদ্ধার পক্ষে সম্ভব। কারণ তার দেশপ্রেম অনেক। যে কারণেই তিনি ব্যথিত হয়েছেন। সমাজে যারা বিত্তবান আছেন তাদেরও এগিয়ে আশা দরকার।

এমএসএম / জামান

টুঙ্গিপাড়া ফিলিং স্টেশনে তেল কম দেওয়ায় ৩০ হাজার টাকা জরিমানা, বাজার মনিটরিং জোরদার

যশোর জেলা পুলিশের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত, আইন-শৃঙ্খলা জোরদারে নানা নির্দেশনা

নাচোলে বন্ধ থাকা পেট্রোল পাম্প চালুর দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত

বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

নরসিংদীতে অ্যাথলেটিকস প্রশিক্ষণের উদ্বোধন, অংশ নিচ্ছে ৪০ শিক্ষার্থী

আত্রাইয়ে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদ্‌যাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

রাজশাহীতে পরিত্যক্ত আ.লীগ কার্যালয়ের জায়গায় ‘অর্পিত সম্পত্তি’র সাইনবোর্ড

রায়গঞ্জে ইটভাটায় অভিযানে দুই ভাটায় ৯ লাখ টাকা জরিমানা

শ্রীমঙ্গলে পুলিশের জালে ৪ ছিনতাইকারী

যশোরে বিচারকের বিরুদ্ধে মামলা ওয়ারেন্ট থাকায় আদালত চত্বরেই বাদী আটক

জনতার হৃদয়ে এখনো ‘মিঠু’: অসুস্থতা জয় করে ফের মাঠে, কৃতজ্ঞতায় আপ্লুত সাবেক চেয়ারম্যান

মাগুরা শহরের যানজট নিরসন ও ফুটপাত দখলমুক্ত করতে নবনিযুক্ত পুলিশ সুপারের বিশেষ অভিযান

তনু হত্যার ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ