ঢাকা শনিবার, ২৭ জুন, ২০২৬

শিক্ষকদের উপর মামলা; প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন


জামাল বাদশা, লালমনিরহাট photo জামাল বাদশা, লালমনিরহাট
প্রকাশিত: ২-২-২০২৩ রাত ৯:৩৩
লালমনিরহাটের সদর উপজেলার হারাটি কাজিরচওড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদ ও প্রধানশিক্ষক সহ অন্যান্য শিক্ষারকদের উপর হওয়া মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে মানববন্ধন করেছে অত্র বিদ্যালয়ের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী।
 
বৃহস্পতিবার(২জানুয়ারী) দুপুরে বিদ্যালয়ের খেলার মাঠ সংলগ্ন মহেন্দ্রনগর-রাজপুর সড়কে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
 
মানববন্ধনে বিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেন,গত ৩১তারিখ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত উপজেলা পর্যায়ের শেখ কামাল আন্তঃ স্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিকস প্রতিযোগিতা-২০২৩ চলাকালীন সময়ে দৌড় প্রতিযোগিতায় হারাটি ও বুড়ীরহাট বিদ্যালয়ের শিক্ষার্থীর ঝামেলা হয়। বিষয়টি মিমাংসায় অত্র মাঠে দায়িত্বরত শিক্ষার্থী ও শিক্ষক এগিয়ে আসে।পরে হারাটি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা বহিরাগত ছেলেদেরকে নিয়ে ভোলান্টিয়ার ও শিক্ষকদের উপর হামলা চালায়,এসময় অফিসকক্ষেও হামলা চালানো হয়। এ ঘটনায় প্রধান শিক্ষকসহ আরো ২জন হামলার শিকার হন। মানববন্ধনে অংশ নেওয়া ১০ম শ্রেণীর ছাত্র রায়হান বাবু জানায়,ঘটনার দিন দৌড় প্রতিযোগিতায় সৃস্টি হওয়া বাকবিতন্ডায় বহিরাগতরা এসেছিলো।আমরা শিক্ষার্থীরা শান্তিপূর্ণ পরিবেশে পড়ালেখা করতে চাই।এসময় শিক্ষার্থী শম্পা রানী,সাদ্দাম মিয়া,সুমাইয়া আক্তার,সামিউল ইসলামসহ সকল শিক্ষার্থী বিদ্যালয়ে হামলার প্রতিবাদ ও শিক্ষকদের উপর হওয়া মামলার প্রত্যাহরের দাবি জানিয়েছে।
 
৩১ তারিখের ঘটনায় শিক্ষকদের উপর হওয়া মামলার এজাহার সূত্রে জানা যায়, কিশাতম হারাটি বি.এল উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র সাহারিয়ার খন্দকার(১৫) কাজীর চওড়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় দৌড় প্রতিযোগিতায় অংশ নেয়। খেলায় ষড়যন্ত্রমূলক ভাবে শিক্ষক আব্দুল হাকিম খান তাকে হারিয়ে দেয়।বিষয়টি নিয়ে আয়োজকদের নিকট অভিযোগ দেয় সে।অভিযোগ প্রদান শেষে পুনরায় খেলার মাঠে প্রবেশের সময় এজাহারে উল্লেখিতসহ আরে ১০/১২ পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অশ্র নিয়ে সাহারিয়ারের উপর হামলা করে।হামলার প্রতিবাদ করলে হারাটি ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সিরাজুল হক খন্দকারের পুত্র আমার মোঃ আকিব খন্দকার (২২)ও হামলার শিকার হয়।এতে আকিবের একটি মোবাইল ও নগদ ৫ হাজার টাকা নেয় হামলাকারীরা। পরে আহত আকিব ও সাহারিয়ারকে উদ্ধার করে সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। এ ঘটনায় সাহারিয়ারের পিতা তালুক হারাটীর মোঃ শাহাজাহান খন্দকার(৪০) কাজীর চওড়া উচ্চবিদ্যালয়ের প্রধানশিক্ষক মোঃ আব্দুল হাকিম খানসহ ৭জনের নাম উল্লেখ করে লালমনিরহাট সদর থানায় একটি অভিযোগ দেয়।যা ইতিমধ্যে আমলে নিয়েছে সদর থানা পুলিশ(মামলা নং ১,তাং১/২/২৩)।
 
কাজীর চওড়া উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক আব্দুল হাকিম খান জানান, গত ৩১ তারিখ দৌড় প্রতিযোগিতায় দুই শিক্ষা প্রতিষ্ঠানের ঝামেলা হয়।শিক্ষকরা মিটিয়ে দেওয়ার চেষ্টা করে।হঠাৎই শিক্ষক ও ভলান্টিয়ারদের উপরেও হামলা হয়।সেদিন শিক্ষক ও শিক্ষার্থীরা খুবই আতংকিত ছিলো।উর্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান তিনি।

এমএসএম / এমএসএম

সাতক্ষীরা শহরে মাদকের ছড়াছড়ি প্রশাসনের ভূমিকা নিরব

সাঘাটায় ইউপি চেয়ারম্যান, প্রধান শিক্ষক ও মেম্বারসহ ৬ জন পুলিশ হেফাজতে, পরে মুচলেকায় মুক্তি

শ্রীপুরে মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ফেক আইডিতে তরুণীর ছবি-ভিডিও বিকৃত করে ছড়ানোর অভিযোগে সাবেক সেনাসদস্য গ্রেপ্তার

দাউদকান্দিতে পৃথক অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী ও পরোয়ানাভুক্ত ৬ আসামি গ্রেপ্তার

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে গোদাগাড়ীতে অবহিতকরণ ও পরিকল্পনা সভা

মাদারীপুরে শুরু হলো ওয়াজউদ্দিন মাতুব্বর স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

সরকারের লক্ষ্য সুস্বাস্থ্যের বাংলাদেশ গড়ে তোলা: স্বাস্থ্য শিক্ষা সচিব

মাদক ব্যবসায়ীদের হামলায় হাতীবান্ধায় ২ পুলিশ কর্মকর্তা আহত, আশঙ্কাজনক অবস্থায় ১ জন রংপুরে ভর্তি

ইতালিতে নিজ বাসায় ছুরিকাঘাতে নোয়াখালীর একই পরিবারের তিনজন নিহত

৮ বছর ধরে বন্ধ ভেলুমিয়া মা ও শিশু কল্যাণ কেন্দ্র

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালনে উপজেলা পর্যায়ে অ্যাডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

বাঁশখালীতে গ্রাহকের ৩৫ কোটি টাকা মেরে এক যুবক লাপাত্তা