ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

মোহাম্মদপুরে ৫ তলার ছাঁদ থেকে পড়ে তরুণীর মৃত্যু


নিজাম উদ্দিন photo নিজাম উদ্দিন
প্রকাশিত: ৩-২-২০২৩ দুপুর ১১:৩০
রাজধানীর মোহাম্মদপুরে পাঁচতলা ভবনের ছাদে কাপড় শুকাতে গিয়ে নিচে পড়ে শিল্পী আক্তার (২৫) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। মোহাম্মদপুর কৃষি মার্কেট বিহারী ক্যাম্পে ৫ তলা বাড়ির ছাদে কাপড় শুকাতে গিয়ে নিছে পড়ে তরুণীর মৃত্যু হয়েছে।পরবর্তীতে বেলা ৩টায় ঢামেকে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টায় তার মৃত্যু হয় বলে খবর পাওয়া গেছে। শিল্পী আক্তার কারচুপির কাজ করতো তার পিতার নাম সেলিম।
 
বৃহস্পতিবার (২ফেব্রুয়ারি) বেলা ৩টার দিকে মোহাম্মদপুর কৃষি মার্কেটসংলগ্ন বিহারী ক্যাম্পে এই ঘটনা ঘটে। স্থানীয় ও গোয়েন্দা সূত্রে জানা যায়,তারা মোহাম্মদপুর কৃষি মার্কেটসংলগ্ন বিহারী ক্যাম্পে একটি ভবনের পাঁচতলায় থাকেন। শিল্পী ঘরেই কারচুপির কাজ করতো। তিন ভাই এক বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। ঘটনার সময় শিল্পী ছাদে কাপড় শুকাতে যায়। কিন্তু হঠাৎ-ই সেখান থেকে পাশের দুইতলা টিনের ঘরের উপর পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। সেখানেই রাতে তার মৃত্যু হয়েছে। ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো.বাচ্চু মিয়া সকালের সময় কে মুঠোফোনে বলেন,ওই তরুণীকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি করে তার স্বজনরা।পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে এবং বিষয় টি মোহাম্মদপুর থানা পুলিশ কে অবহিত করা হয়েছে।  
 
এবিষয় মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল কালাম আজাদ সকালের সময় কে বলেন,ঘটনা আমি শুনেছি মেয়েটির ভাই আমাদেরকে জানিয়েছিল তার বোন বেঁচে থাকা অবস্থায় বলে গেছেন ছাঁদ থেকে শুকনা কাপড় আনতে পা পিছলে পাশের দুই তলা ভবনের উপর পড়ে যায়। কিন্তু আগামীকাল কাল ঘটনা স্থানে আমার পুলিশ যাবে দিনের আলোতে ঘটনাটি পর্যপেক্ষণ করবে সেখানে যদি কোনো সিসিটিভির ফুটেজ থেকে থাকে তা আমরা খতিয়ে দেখবো। 

এমএসএম / এমএসএম

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল

মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ

তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন