জায়গাজমির বিরোধের জের ধরে মুক্তিযোদ্ধা নিহত
চট্টগ্রামের মিরসরাইয়ে জমি নিয়ে বিরোধের জেরে মো. শাহজাহান (৭৫) নামে এক মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। তিনি উপজেলার ওসমানপুর ইউনিয়নের বাসিন্দা। গতকাল শুক্রবার (২৮ মে) বেলা ১১টার দিকে জায়গা সম্পর্কে কথার জের ধরে হত্যার অভিযোগ উঠেছে তাজুল ইসলাম প্রকাশ রাজা মিয়া ও নুরুল হুদা দুলাল মাস্টারসহ তাদের ছেলেদের বিরুদ্ধে। ইতিপূর্বে ওই জায়গা নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল বলে জানান। চট্টগ্রামের মিরসরাইয়ের ওসমানপুর ইউনিয়নের তাইজুল ইসলাম প্রকাশ রাজা মিয়া ও নুরুল হুদা দুলাল মাস্টারসহ এদের ছেলে রানা ও রনির বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছে।
জানা গেছে, শুক্রবার বেলা ১১টার দিকে মাটি কাটাকে নিয়ে কেন্দ্র করে মুক্তিযোদ্ধা মো. শাহজানের সাথে তাইজুল ইসলাম ও নুরুল হুদার ছেলের সাথে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তাদের মধ্যে মারামারি ও ধস্তাধস্তি হলে মুক্তিযোদ্ধা শাহজাহান আহত হন। পরে আহত অবস্থায় মুক্তিযোদ্ধা মো. শাহজাহানকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের স্বজনরা জানান, শুক্রবার সকালে মো. শাহজাহান বাড়ির পাশে একটি পুকুরের মাটি কাটা দেখতে যান। এ সময় তাজুল ইসলাম ও নুরুল হুদা দুলাল মাস্টারের ছেলেরা তার ওপর অতর্কিত হামলা চালায়। এতে তিনি আহত হন। পরে লোকজনের সহযোগিতায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ সময় তার শারিরীক অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ বিষয়ে জোরারগঞ্জ থানার ওসি (তদন্ত) নুর হোসেন মামুন জানান, এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।
এমএসএম / জামান
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত
লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
Link Copied