আজ থেকে একাদশে ভর্তির ৪র্থ ধাপের আবেদন শুরু
আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড একাদশ শ্রেণিতে ভর্তির জন্য চতুর্থ ধাপে অনলাইনে আবেদন নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আজ সোমবার (৬ ফেব্রুয়ারি) থেকে অনলাইনে আবেদন শুরু হয়েছে। চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। এরপর আবেদন যাচাই-বাছাই শেষে ১২ ফেব্রুয়ারি ফল প্রকাশ করা হবে।
ঢাকা শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন কলেজের অধ্যক্ষদের আবেদনের পরিপ্রেক্ষিতে ২০২২-২৩ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তির জন্য চতুর্থ (সর্বশেষ) ধাপে আবেদন নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষার্থী, অভিভাবকসহ সবাইকে নির্ধারিত সময়সূচি অনুসরণ করতে বলা হয়েছে। ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে www.dhakaeducationboard.gov.bd প্রবেশ করা কলেজের বিদ্যমান শূন্য আসনে সর্বনিম্ন পাঁচটি ও সর্বোচ্চ ১০টি প্রতিষ্ঠান নির্বাচন করতে বলা হয়েছে।
আরও বলা হয়, চতুর্থ ধাপে আবেদন ৬ ফেব্রুয়ারি শুরু হয়ে ৮ ফেব্রুয়ারি রাত ৮টা পর্যন্ত চলবে। ৯ ফেব্রুয়ারি আবেদন যাচাই-বাছাই। ফলাফল ১২ ফেব্রুয়ারি রাত ৮টায় প্রকাশ করা হবে। এ ধাপের শিক্ষার্থীদের সিলেকশন নিশ্চায়ন ও কলেজে ভর্তি ১২ থেকে ১৫ ফেব্রুয়ারি বিকেল ৫টা পর্যন্ত চলবে।
যেসব শিক্ষার্থী আগে আবেদন করেনি বা আবেদন করে কোনো কলেজে মনোনয়ন পায়নি তারা আবেদন করতে পারবে। এর বাইরে যেসব শিক্ষার্থী চূড়ান্ত মনোয়ন পেয়েও কোনো কারণে কলেজে নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি হয়নি কিংবা নিশ্চায়ন করতে পারেনি, তারাও আবেদনের সুযোগ পাবে। ২০২২-২৩ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির ভর্তি নীতিমালা-২০২২ অনুসরণ করে অনলাইন ছাড়া ম্যানুয়ালি কোনো ভর্তি করা হবে না। এ বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান, অভিভাবক ও শিক্ষার্থীদের আবারও অবহিত করা হয়েছে।
প্রীতি / প্রীতি
নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল
র্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড
গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক
পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন