ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

শিশুকে বালিশচাপায় হত্যার অভিযোগ


নিজাম উদ্দিন photo নিজাম উদ্দিন
প্রকাশিত: ৬-২-২০২৩ দুপুর ১২:৫
রাজধানীর পশ্চিম ধানমন্ডির শংকরে সৎ মায়ের হাতে সাইম বাবু (৮) নামে এক শিশু খুনের অভিযোগ পাওয়া গেছে। রোববার ৫ ই ফেব্রুয়ারী বিকেলে এই ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেন হাজারীবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল হক ভূঁইয়া।  তিনি বলেন, 'বিকেল ৩টার দিকে ৮ বছরের শিশু সাইম বাবুকে বালিশচাপা দিয়ে হত্যার অভিযোগে তার সৎ মা রেশমা খাতুনকে আটক করা হয়েছে।
 
নিহত সাইম বাবুর চাচা মো অপু জানান, আমার ভাই (সাইমের বাবা) মাহবুবুল পেশায় বাস চালক। আমাদের গ্রামের বাড়ি দিনাজপুরে। গত মাসে সাইম বাবুকে গ্রাম থেকে নিয়ে এসে মাদ্রাসায় ভার্তি করিয়েছে। রোববার সকালেও মাদ্রায় গিয়েছে। দুপুরে বাসায় আসলে এমন ঘটনা ঘটে। তিনি আরও বলেন, নিহত সাইম বাবুর সৎ মা তার আপন খালা হয়। গত তিন মাস আগে রেশমা ও মাহবুব বিয়ে কারে। ওই সৎ মা রেশমা খাতুনের আগের সংসারে একটি সন্তানও রয়েছে বলে জানান তিনি। ওই ঘটনার হাজারীবাগ থানার তদন্ত কর্মকর্তা পরিদর্শক মো. রুবেল আজাদ জানান, দুপুরে সংবাদ পেয়ে আমরা ওই বাসায় যাই। শিশুটির মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে। এসআই আরও বলেন, সাইমের মা আগেই মারা গেছে। পরে রেশমাকে বিয়ে করেন সাইমের বাবা মাহবুবু। আজকে সৎ মা রেশমা বালিশ চাপা দিয়ে সাইমকে হত্যা করে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে।
 
এবিষয় শিশুটির বাবা মাহাবুব সকালের সময় কে বলেন,আমার স্ত্রী দুই বছর আগে মারা গেছে পরবর্তীতে আমার স্ত্রীরীর ছোট বোনকে বিয়ে করি তার স্বামী ছিলোনা। আমার একমাত্র ছেলেকে রেখে ওর মা যেহেতু মারা গেছে সেই জন্য ওর আপন খালাকে বিয়ে করছি ভেবেছিলাম মায়ের আদর হয়তো খালার কাছ থেকে পাবে কিন্তু বিনিময় আমার ছেলে আজকে লাশ হয়ে গেলো। আমি এর কঠিন বিচার চাই। বাড়ির মালিক রুবেল মিয়া বলেন আমার বাসায় দুই মাসের মতো হয় ভাড়া উঠেছে স্বামী-স্ত্রী সম্পর্ক ভালোই ছিলো কিন্তু ছেলেটিকে হয়তো মেনে নিতে পারেনি সেজন্য এমনটি হতে পারে তবে বাচ্চাটিকে যে বালিশচাপা দিয়ে হত্যা করেছে এটা দেখেই বোঝা যাচ্ছে শিশুটির মুখমন্ডলে আঘাতের চিহ্ন দেখা গেছে। 

এমএসএম / এমএসএম

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল

মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ

তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন