ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

গ্রাহকের ভোগান্তি

মিটার ও তাঁর সংকটে বিচ্ছিন্ন মিটার সংযোগ


তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সীগঞ্জ photo তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সীগঞ্জ
প্রকাশিত: ৬-২-২০২৩ দুপুর ২:৩৯

মুন্সিগঞ্জ পল্লী বিদ্যতে গ্রাহক সেবা দিন দিন চরম ভোগান্তির আকার ধারন করছে। দীর্ঘ চার/পাঁচ মাস ধরে গ্রাহকদের করা নতুন মিটারের আবেদন এবং সেই আবেদনের মিলছে না প্রিপেইড কিংবা বানিজ্যিক মিটার সংযোগ।

সিংঙ্গেল ফেইজ প্রিপেইড মিটার সংযোগে সার্ভিস ড্রপ তার এবং মিটারেরও চরম সংকট দেখা দিয়েছে পল্লি বিদ্যুৎ সমিতেতে। একই দশা থ্রী-ফেইজ মিটারেও। সব মিলিয়ে আবাসিক ও বানিজ্যিক গ্রাহকরা পড়েছেন চরম ভোগান্তিতে।

অন্যদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন গা ছাড়া দিয়ে বসে আছেন। তবে অভিযোগ রয়েছে , দীর্ঘ ৪/৫ মাস ধরে মিটার এবং তারের সংকট দেখা দিলেও বিষয়টি কোন আমলেই নিচ্ছে না সংশ্লিষ্টরা । অন্যদিকে মিটার সংযোগ বন্ধ থাকায় ভোগান্তি বেড়েছে গ্রাহকদের।

জানা যায় , মুন্সিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি ( জোনাল অফিস) এর আওতায় মোট ৭২ হাজার গ্রাহক রয়েছেন। গত বছরের, সেপ্টেম্বর,  অক্টোবর ,নভেম্বর , ডিসেম্বর এবং চলতি বছরের জানুয়ারী মোট ৫ মাসে আবাসিক ও বানিজ্যিক মিটারের জন্য গ্রাহক আবেদনের সংখ্যা ছিল অনেকটা । এর মধ্যে অধিকাংশ আবেদনই সংযোগ থেকে বিচ্ছিন্ন ।

বেশ কয়েকদিনের অনুসন্ধানে দেখা যায় , মুন্সিগঞ্জ পল্লি বিদ্যুৎ অফিসের সামনে প্রতিনিয়ত গ্রাহকরা অফিসে আসছেন। ইলেট্রিশিয়ানদের ধরনা দিয়েও তাদের পাচ্ছে না গ্রাহকরা। প্রায় সময় মিটারের জন্য বাকবিতন্ডায় জড়িয়ে পড়ছেন উভয়ে। 

অভিযোগ করে গ্রাহক রোবেল মিয়াসহ আরো ৭/৮ জন জানান , আমরা বাসা বাড়ির জন্য দীর্ঘ ৫ মাস আগে পল্লি বিদ্যুতের ইলেকট্রীশিয়ানের কাছে আবেদন করে আজো ঘুরছি। কবে মিটার সংযোগ পাবো জানি না।  ইলেকট্রিশিয়ানকে জিজ্ঞাসা করলে আজ /কাল দিব , দিচ্ছি বলে ব্যস্ততা দেখায়।  একই অভিযোগ থ্রী ফেইজ মিটার সংযোগেও।

এরকম অভিযোগ রয়েছে আরো শত শত। ‍তবে পল্লী বিদ্যুৎ সমিতির কর্তৃপক্ষের নিরবতাকেই গ্রাহক সেবার নামে ভোগান্তি হিসেবে দায়ি করছেন স্থানীয় মহল। গ্রাহক সেবার মান বৃদ্ধিতে সংযোগ তার এবং মিটার সরবরাহে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ গ্রহন করবে এমনটাই প্রত্যাশা গ্রাহকদের।

এ বিষয়ে মুন্সিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানাজার প্রকৌশলী শেখ মোহাম্মদ আলী জানান , আসলে গ্রাহকদের ভোগান্তি কথাটি ভূল। অফিসে মিটার এবং তার আসছে যাচ্ছে। তবে বৈশ্বিক পরিস্থিতির কারনে প্রকল্পের কাজের ধীরগতি। প্রকল্পের কাজও শেষ হয়েছে। সম্রতি নতুন প্রকল্পের কাজ শুরু হয়েছে। আশা করছি সমস্যা বেশিদিন থাকবে না। 

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান