ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

রাজধানীর শ্যামলীতে অজ্ঞান পার্টির খপ্পরে পরে শওকত নামে একজনের মৃত্যু


নিজাম উদ্দিন photo নিজাম উদ্দিন
প্রকাশিত: ৬-২-২০২৩ রাত ৯:৪৪
রাজধানীর শ্যামলীতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে প্রাণ হারালেন শওকত ফকির (৫০) নামে এক ব্যক্তি। মরদেহ সৌহরাওয়ার্দী হাসপাতাল থেকে মর্গে পাঠিয়েছেন শেরেবাংলা থানা-পুলিশ। মৃত শওকত পঙ্গু হাসপাতালের ক্যান্টিনের সাপ্লায়ার ছিলেন। তার গ্রামের বাড়ি গোপালগঞ্জ,কাশীয়ানী। তিনি সাভার বিশমাইল ভাড়া বাসায় থাকতেন।  প্রতিদিনের মতো হাসপাতালে নিজ কর্মস্থলে বাসে করে আসা-যাওয়া করতো। আজ ৬ই ফেব্রুয়ারী সোমবার অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে,পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
 
মৃতের ছেলে ওসমান গনি বলেন, আমার বাবা প্রতিদিনের মতো সাভার বিশমাইল থেকে ওয়েলকাম গাড়ি যোগে  গন্তব্যস্থান পঙ্গু হাসপাতালের সকাল ৭:৩০ সময় রওয়া দেন।কিন্তু আজ অজ্ঞান পার্টির খপ্পরে পরে তার মৃত্যু হয়। তিনি আরো বলেন,আমার বাবা পঙ্গু হাসপাতালের সরকারি ক্যান্টিনের চাল,ডাল ও শুকনো খাবার সাপ্লায়ার ছিলেন। হঠাৎ সকাল ৯:৩০  টায় আমার ফোন আমার বাবার নাম্বার থেকে একটা কল আসে। 
 
ওই প্রান্ত থেকে আমার বাবার পরিবর্তে এক মহিলা কলটি করেন জিজ্ঞাসা করেন এই ব্যক্তি আপনার কি হয়। পরবর্তীতে আমার পরিচয় দিয়ে বলি তিনি আমার বাবা।
তখন তিনি বলেন আপনার বাবা খুব অসুস্থ আপনার তাড়াতাড়ি শ্যামলীতে চলে আসেন। তিনি অন্য একটি মহিলার নাম্বার (০১৭৬৬৮৫১৯৯৩)দিয়ে আমাকে বলেন এই মহিলার সাথে যোগাযোগ করতে ওই মহিলা পার্শ্ববর্তী সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাচ্ছেন আপনার বাবাকে।ওনার সাথে আপনারা যোগাযোগ করবেন। পরবর্তীতে আমার বাবাকে সকাল সাড়ে দশটায় শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হলে দুপুর দিকে আমার বাবা মারা যান। 
 
এ বিষয় শেরেবাংলা নগর থানার এস আই মিজান বলেন,বিষয়টি জানতে পেরে আমরা হাসপাতালে আসি।দেখে মনে হয়েছে অজ্ঞান পার্টের খপ্পরে পড়ে তিনি মারা গেছে। পরবর্তীতে মৃতদেহের সুরতহাল শেষে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
 
এসআই আরো বলেন,এবিষয় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে শীঘ্রই আমরা আইনগত ব্যবস্থা নেব এবং আসামীদের সনাক্ত করে আটক করে আইনি ব্যবস্তা নিবো।

এমএসএম / এমএসএম

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল

মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ

তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন