কিশোর গ্যাং গ্রুপের ২০ সদস্য‘কে দেশীয় অস্ত্র সহ গ্রেফতার করেছে র্যাব-২
র্যাব-২ এর এক বিশেষ অভিযানে রাজধানীর আদাবর, মোহাম্মদপুর ও হাজারীবাগ এলাকা থেকে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র এবং কিশোর গ্যাং গ্রুপের ২০ সদস্য‘কে দেশীয় অস্ত্র সহ গ্রেফতার করেছে র্যাব-২
র্যাব-২ এর সিনিয়র এএসপি ফজলু হক বলেন বেশ কয়েকদিন ধরে কিশোর গ্যাং, ছিনতাই, চুরি,ডাকাতি,বেড়ে যাওয়ায় রাজধানীর বিভিন্ন স্থান থেকে তথ্য আসতে থাকে এবং গোয়েন্দাদের তথ্য যাচাই করলে চুরি,ছিনতাই,ডাকাতির সততা পাওয়া গেলে র্যাবের এক বিশেষ অভিযানে ২০ কিশোর গ্যাং আটক হয় এদের বিরুদ্ধে রাজধানীতে বিভিন্ন থানায় মামলা হয়েছে।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, র্যাব এলিট ফোর্স হিসেবে অত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরণের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। সন্ত্রাস- জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি খুন, চাঁদাবাজি, চুরি, ডাকাতি ও ছিনতাই চক্রের সাথে জড়িত বিভিন্ন সংঘবদ্ধ ও সক্রিয় সন্ত্রাসী বাহিনীর সদস্যদের গ্রেফতার করে সাধারণ জনগণের শান্তিপূর্ণ পরিবেশ বিনির্মাণের লক্ষ্যে র্যাবের জোড়ালো তৎপরতা অব্যহত আছে।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-২ এর দায়িত্বপূর্ণ এলাকায় সকল সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে। বিভিন্ন পত্র পত্রিকা, গোয়েন্দা তথ্য ও স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা যায় যে, অত্র এলাকার র্যাব-২ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকা ঢাকা উদ্যান, বসিলা, ফার্মগেট ও কাওরান বাজার ছিনতাই সন্ত্রাসী কর্মকাণ্ডের হট স্পট হিসাবে পরিচিতি লাভ করেছে। ছিনতাইকারী, কিশোর গ্যাং ও সন্ত্রাসীদের বিরুদ্ধে র্যাবের অভিযান চলমান থাকলেও অত্যন্ত ঘনবসতি পূর্ন এলাকা গুলোতে প্রতিনিয়ত বিভিন্ন রকম সন্ত্রাসী কার্যক্রমসহ ডাকাতি, ছিনতাই, খুন এগুলোর প্রবনতা থেকেই যায়। এরই প্রেক্ষিতে বিভিন্ন গোয়েন্দা তথ্য সংগ্রহের মাধ্যমে র্যাব-২ অতি সম্প্রতি মোহাম্মদপুর, শ্যামলী, আদাবর, তেজগাঁও, ধানমন্ডি এবং ঢাকা উদ্যান এলাকার কিছু সংখ্যক চাদাঁবাজ, ছিনতাই ও ডাকাতিসহ বিভিন্ন আইনশৃংখলা বিরোধী কার্যক্রম নিবিড় ভাবে পর্যবেক্ষণ করতে থাকে।
এরই ধারাবাহিকতায় গতকাল ০৬ ফেব্রুয়ারী ২০২৩ইং তারিখে ৪.০০ ঘটিকা হতে ১০.৩০ ঘটিকায় র্যাব-২ জানতে পারে কয়েকজন ছিনতাইকারী দেশীয় অস্ত্রসস্ত্রসহ ছিনতাই এর উদ্যেশ্যে রাজধানীর মোহাম্মদপুর, আদাবর, হাজারীবাগ,বসিলা এবং কাওরান বাজার এলাকায় প্রস্তুতি গ্রহন করেছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে র্যাব-২ এর আভিযানিক দল অভিযান পরিচালনা করে ছিনতাই প্রস্তুতি ও ছিনতাইকালে ২০ জন‘কে গ্রেফতার করে। আটকৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা রাজধানীর মোহাম্মদপুর, ধানমন্ডি, শ্যামলী, ফার্মগেট, চাঁদ উদ্যান, ঢাকা উদ্যান, বসিলা এবং কাওরান বাজারসহ বিভিন্ন জায়গায় সংঘবদ্ধ ভাবে ছিনতাই ও সন্ত্রাসী কার্যক্রমে অংশগ্রহন করে থাকে। এছাড়াও বিভিন্ন সময় তারা এলাকায় প্রভাব বিস্তারকল্পে দেশীয় অস্ত্র প্রদর্শনীর মাধ্যমে এলাকায় ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করে। উল্লেখ্য যে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রাজধানীসহ দেশের বিভিন্ন থানায় একাধিক মাদক, দস্যুতা, ছিনতাই, অস্ত্র ও ডাকাতি মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য উপাত্ত বিশ্লেষণ করে পরবর্তীতেও র্যাব-২ এই ধরনের অভিযান অব্যহত থাকবে বলে র্যাব-২ এর সিনিয়র এএসপি ফজলু হক অবহিত করেন।
আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
এমএসএম / এমএসএম
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে
লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল
মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ
তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়
উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন
Link Copied