এইচএসসি পরীক্ষার ফল পুনঃনিরীক্ষার আবেদন শুরু
এইচএসসি ও সমমানের শিক্ষার্থীরা আজ থেকে ফল পুনঃনিরীক্ষার আবেদন করতে পারবেন। টেলিটক মোবাইল থেকে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত ফল পুনঃনিরীক্ষার আবেদন করা যাবে।
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) থেকে ফল পুনঃনিরীক্ষার আবেদন গ্রহণ শুরু হয়েছে। প্রতি পত্রের ফল পুনঃনিরীক্ষার জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা। গতকাল বুধবার ঢাকা বোর্ড থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এইচএসসির ফল পুনঃনিরীক্ষার সার্বিক প্রক্রিয়া জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শুধু টেলিটকের প্রিপেইড মোবাইল থেকেই ফল পুনঃনিরীক্ষণের আবেদন করা যাবে। প্রথমে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে RSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিনটি অক্ষর লিখতে হবে (ঢাকা বোর্ডের ক্ষেত্রে Dha বরিশাল বোর্ডের ক্ষেত্রে Bar)। এরপর স্পেস দিয়ে রোল লিখে আবার স্পেস দিয়ে বিষয় কোড লিখে ১৬২২২ নম্বরে এসএমএস করতে হবে। (উদাহারণ: RSC DHA 123456 174 লিখে 16222 নম্বরে পাঠাতে হবে।) একাধিক বিষয়ের উত্তর পত্র পুনঃনিরীক্ষণে কমা দিয়ে সাবজেক্ট কোড এসএমএস করতে হবে। যেমন, 174, 175, 176 ইত্যাদি।
বোর্ড আরও জানিয়েছে, মেসেজ সেন্ড হলে টেলিটক থেকে পিন নম্বরসহ কত টাকা নেওয়া হবে তা জানিয়ে একটি এসএমএস আসবে। পিন নম্বরটি সংগ্রহ করতে হবে। এরপর এতে সম্মত হলে আবারও মেসেজ অপশনে RSC লিখে স্পেস দিয়ে YES লিখে স্পেস দিয়ে ‘পিন নম্বর’ লিখে স্পেস দিয়ে নিজস্ব মোবাইল নম্বর (যেকোনো অপারেটর) লিখে ১৬২২২ নম্বরে সেন্ড করতে হবে। (উদাহারণ: RSC<>YES<>PIN-NUMBER<>MobileNumber লিখে 16222 নম্বরে পাঠাতে হবে।
বোর্ড জানিয়েছে, প্রতি বিষয়ে পুনঃনিরীক্ষণের আবেদনের জন্য ফি ৩০০ টাকা নির্ধারণ করা হয়েছে। দ্বিপত্র বিশিষ্ট বিষয়ে শুধু প্রথম পত্রের আবেদন করতে হবে। প্রথম পত্রের আবেদন করলে দ্বিতীয় পত্রের আবেদনও বিবেচিত হবে। দুই পত্রের জন্য ৩০০ টাকা ফি প্রযোজ্য হবে। এছাড়া, ফল পুনঃনিরীক্ষণে কোনো ম্যানুয়াল আবেদন গ্রহণ করা হবে না বলেও জানানো হয়েছে।
প্রীতি / প্রীতি
ডিআইইউতে প্রশাসনিক রদবদল: নতুন ডিন ও প্রক্টর নিয়োগ
কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়কে উত্তরবঙ্গের কৃষি শিক্ষার মডেল হিসাবে তৈরি করাতে চান উপাচার্য
পোল্ট্রি শিল্পের টেকসই উন্নয়নে বাকৃবিতে দিনব্যাপী কর্মশালা
ছাত্র অধিকার পরিষদ গোবিপ্রবি’র নতুন নেতৃত্বে সাইদুর-সাব্বির
ইবি'র দায়িত্ব গ্রহণ করলেন নবনিযুক্ত ভিসি ড. মতিনুর রহমান
গ্রিকালচারাল অলিম্পিয়াডে শেকৃবির শিক্ষার্থীদের সাফল্য
বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকারে শেকৃবিসাসের নিউজ পোর্টাল উদ্বোধন ও বর্ষসেরা সাংবাদিক সম্মাননা প্রদান
পবিপ্রবিতে শিক্ষক-কর্মকর্তাদের আন্দোলনে হামলা, নেপথ্যে ভিসি-প্রোভিসি দ্বন্দ্ব ও পাল্টাপাল্টি অভিযোগ
ইবি'র ১৫তম ভিসি হলেন প্রফে:ড. মতিনুর রহমান
ইবি'র ইসলামিক এন্ড কম্পারেটিভ রিলিজিয়ন অনুষদের নতুন ডিন প্রফে: আনোয়ারী
গণ বিশ্ববিদ্যালয় ব্লাড কালেক্টরসের কমিটি গঠন
গণ বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের অতর্কিত হামলার শিকার শিক্ষার্থী