ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

রাজধানীর ভাটারা এলাকা থেকে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার র‍্যাব-২


নিজাম উদ্দিন photo নিজাম উদ্দিন
প্রকাশিত: ৯-২-২০২৩ রাত ৯:২২
মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে রাজধানী ভাটারা থানা এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-২ র‍্যাব বলেন, বিগত ০১ আগস্ট ২০১৩ তারিখে ডিএমপি ঢাকা, ভাষানটেক থানা কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে ১.৫ কেজি হেরোইন সহ (১) নং আসামী মোঃ জাকির হোসেন মোল্লা (৫০) এবং (২) নং আসামী মোঃ নুর আলম (৪৮)’দ্বয়কে ডিএমপি ভাষানটেক থানাধীন,মাটিকাটা চেকপোস্ট, ঢাল অটো স্ট্যান্ড,আর্মি কোয়ার্টারের দক্ষিণ পার্শ্ব থেকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ এর ১৯(১) এর ১(খ)-এ মামলা রুজু হয়।
 
বিজ্ঞ আদালত উক্ত মাদক মামলায় অবগত সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ ও তথ্য প্রমাণ সহ দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে (১) নং আসামির বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হওয়ায় বিশেষ দায়রা জজ ও বিচারক (জেলা ও দায়রা জজ) দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩, ঢাকা ডিসেম্বর ২০২১ সালে মোঃ জাকির হোসেন (৫০)’কে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড এবং অপরজনকে উক্ত মামলায় আনিত অভিযোগে সন্দেহাতীত ভাবে প্রমানিত না হওয়ায় খালাস প্রদান করেন। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মোঃ জাকির হোসেন মোল্লা (৫০) মামলার রায়ের পর থেকে গ্রেফতার এড়ানোর জন্য আইন শৃঙ্খলার বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিল। 
 
এরই ধারাবাহিকতায়, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ এর একটি চৌকস আভিযানিক দল অদ্য ০৯ ফেব্রুয়ারী ২০২৩ ইং তারিখ ১২,৩০ ঘটিকায় রাজধানীর ঢাকার ডিএমপি, ভাটারা থানা এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত যাবজ্জীবন সশ্রম কারাদন্ডপ্রাপ্ত পলাতক আসামি মোঃ জাকির হোসেন মোল্লা (৫০) পিতাঃ মৃত সৈয়দ আলী মোল্লা, থানা-কোটয়ালীপাড়া, জেলা-গোপালগঞ্জ’কে গ্রেফতার করে। এবিষয় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান র‍্যাব।

এমএসএম / এমএসএম

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল

মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ

তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন