কাপ্তাইয়ে গরীব ও দুঃস্থ জনসাধারণের মাঝে বিজিবি'র সহযোগিতা প্রদান
রাঙামাটির কাপ্তাই ব্যাটালিয়ন ৪১ বিজিবির উদ্যোগে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় স্থানীয় গরীব ও দুঃস্থ ২১টি পরিবারের মাঝে সহযোগিতা প্রদান করা হয়েছে।
গত বৃহস্পতিবার কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর অধিনায়ক ও ওয়াগ্গাছড়া জোন কমান্ডার লেঃ কর্ণেল সাব্বির আহমেদ, এএসসি উপস্থিত থেকে ৪১ বিজিবির কার্যালয়ে উপকারভোগীদের মাঝে বিভিন্ন সহযোগিতা তুলে দেন।
এসময় স্থানীয় ৩টি পরিবারকে ৩ বান্ডেল করে রঙ্গিন ঢেউটিন, ২টি পরিবারকে ১টি করে সেলাই মেশিন, ২ জন শিক্ষার্থীকে শিক্ষা সহায়তা, ১টি পরিবারকে মেয়ের বিবাহ উপলক্ষে আর্থিক সহায়তা এবং ১২টি অসহায়, গরীব ও দুঃস্থ পরিবারকে নগদ অর্থ প্রদান করা হয়। এছাড়া ১টি গরীব ও দুঃস্থ পরিবারের ছেলেকে কর্মসংস্থানের জন্য আর্থিক অনুদান প্রদান করা হয়। পরে অধিনায়ক তাঁর বক্তব্যে বলেন, কাপ্তাই ব্যাটালিয়ন এ ধরণের জনস্বার্থমূলক কার্যক্রম অব্যাহত রাখবেন এবং ভবিষ্যতে জনস্বার্থে আরও বৃহৎ উদ্যোগ গ্রহণ করবেন। এসময় ৪১ বিজিবির পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ
বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস
গুরুদাসপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
ধনবাড়ীতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
ফেসবুকে পোস্ট দিয়ে সাংবাদিক সুমনকে হত্যার হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা
আশুগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই বসতঘরসহ ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
রাঙ্গুনিয়ায় প্রবাসীকে আটকের পর নির্যাতন ও মালামাল নেওয়ার অভিযোগ: পুলিশের দাবি সাজাপ্রাপ্ত আসামি
নেত্রকোণায় মাদক ও ইভটিজিং বিরোধী সচেতনতামূলক সেমিনার ও জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
Link Copied