ঢাকা সোমবার, ১৮ মে, ২০২৬

বাঘায় কোরবানির পশুর চামড়া কেনার ক্রেতা নেই


বাঘা প্রতিনিধি photo বাঘা প্রতিনিধি
প্রকাশিত: ২১-৭-২০২১ রাত ১০:৬

চামড়ার সবচেয়ে বড় মৌসুম কোরবানির ঈদ। এ সময় মোট চামড়ার শতকরা ৮০ ভাগ সংগৃহীত হয়ে থাকে। তারপরেও রাজশাহীর বাঘা উপজেলায় কোরবানির পশুর চামড়া কেনার লোক নেই। অনেকেই চামড়া বিক্রি করতে না পেরে ফাঁকা স্থানে গর্ত খুঁড়ে মাটিতে পুঁতে ফেলছেন আবার কেউ কেউ মসজিদ, মাদ্রাসায় দিয়ে দিচ্ছেন। 

বাঘা উপজেলা সদরসহ বাউসা, আড়ানী, মনিগ্রাম, পাকুড়িয়া এলাকা ঘুরে দেখা গেছে, বুধবার (২১ জুলাই) সকালে পশু কোরবানি দিলেও অনেকেই বিকেল ৩টা পর্যন্ত চামড়া বিক্রি করতে পারেননি। বাড়ির সামনে চামড়া ফেলে রেখেছেন। পাশাপাশি এলাকাগুলোতে মৌসুমি ব্যবসায়ীদের দেখা নেই। এর বিপরীতে বিনামূল্যে চামড়া সংগ্রহ করতে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও এতিমখানার লোকজনকে দেখা গেছে। অনেকেই চামড়া বিক্রি করতে না পেরে মসজিদ, মাদ্রাসা বা এতিমখানায় দান করে দিচ্ছেন।

বাঘা উপজেলা সদরের জামশেদ আলীর সঙ্গে কথা বললে তিনি জানান, সকাল সাড়ে ১১টার মধ্যে তার কোরবানির গরু কাটাকুটি শেষ। কিন্তু বিকেল পর্যন্ত চামড়া ব্যবসায়ীদের দেখা পাননি তিনি। তিনি বলেন, গত দুই বছর আগেও অবস্থা এমন ছিল না।

বাঘা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক এম ইসলাম দিলদার বলেন, এক লাখ ছয় হাজার টাকার গরুর চামড়া ৪২০ টাকা বিক্রয় করলাম।

এবার উপজেলার এলাকার অন্তত ১০০ জন মৌসুমি ব্যবসায়ী চামড়া কিনছে না।

বাঘা বাজারের মৌসুমি চামড়া ব্যবসায়ী ছামির উদ্দিন বলেন, খাসির চামড়া ৪০ টাকা, গরুর চামড়া ১৮০-২০০ টাকায় কিনছেন। তবে বকরি ছাগলের চামড়া কিনছেন না তিনি। 

বাণিজ্য মন্ত্রণালয় কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করেছে। গরুর লবণযুক্ত কাঁচা চামড়ার দাম ঢাকার জন্য প্রতি বর্গফুট ৪০ থেকে ৪৫ টাকা এবং ঢাকার বাইরের জন্য ৩৩ থেকে ৩৭ টাকা। এছাড়া প্রতি বর্গফুট খাসির চামড়া ১৫ থেকে ১৭ টাকা এবং বকরির চামড়া ১২ থেকে ১৪ টাকা নির্ধারণ করা হয়েছে। এ দাম গত বছরের নির্ধারিত দামের চেয়ে কিছুটা বেশি।

এমএসএম / জামান

জমে উঠেছে কৃষি মেলা; নজর কাড়ছে শস্য দানায় আঁকা শালিখার মানচিত্র

বাকেরগঞ্জ কৃষি অফিসের তিন কর্মকর্তার বিরুদ্ধে স্বজনপ্রীতি ও দুর্নীতির অভিযোগে মানববন্ধন

টোয়াব ইন্টারন্যাশনাল ট্যুরিজম অ্যাওয়ার্ড-২০২৬

সোনালু ফুলের হলুদ আভায় সেজেছে বারহাট্টার প্রকৃতি

মুরাদনগরে ন্যায্য মূল্যে পণ্য বিতরণ, উপকৃত শতাধিক পরিবার

খাশিয়াল ঘোপে ৬০০ কেজি মাছ অবমুক্ত

গোপালগঞ্জে গ্রাম আদালত কার্যক্রমে জনসচেতনতা বৃদ্ধিতে সমন্বয় সভা অনুষ্ঠিত

কাপ্তাই নবাগত ইউএনও এর সাথে সুরের ধারা পরিবারের শুভেচ্ছা বিনিময়

বিলাইছড়িতে পশু জবাই ও কোরবানি বিষয়ক প্রশিক্ষণ

সিদ্ধিরগঞ্জে ভ্যাট ফাঁকির তথ্য সংগ্রহ করায় সাংবাদিককে হুমকি, ৪ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ

হীরাঝিল আবাসিক এলাকা সমাজ কল্যাণ সমিতি নিয়ম বহির্ভূত কমিটি গঠনের অভিযোগ

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে লোহাগড়ায় দুই খাল পুনঃখনন উদ্বোধন, ১.১৩ কোটি টাকার প্রকল্প

আত্রাইয়ে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত