ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি’র শিক্ষক-উদ্বুদ্ধকরণ কর্মশালা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩-২-২০২৩ বিকাল ৫:৮

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের (এসইডিপি) আওতায় স্ট্রেংদেনিং রিডিং হ্যাবিট অ্যান্ড রিডিং স্কিলস অ্যামাং সেকেন্ডারি স্টুডেন্টস স্কিমের পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির কচুয়া উপজেলায় শিক্ষক-উদ্বুদ্ধকরণ কর্মশালা ১৩ ফেব্রুয়ারি ২০২৩ সোমবার সকাল ১০.০০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় কচুয়া উপজেলার কর্মসূচিভুক্ত মাধ্যমিক পর্যায়ের ৭৭ টি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধান ও একজন সহকারী শিক্ষক (গ্রন্থাগারিক ও তথ্য বিজ্ঞান)/সংগঠক অংশগ্রহণ করেন। কর্মশালায় অংশগ্রহণকারীগণকে পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি এবং কর্মসূচি বাস্তবায়ন বিষয়ে সামগ্রিক ধারণা প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার  মোঃ নাজমুল হাসানের সভাপতিত্বে উদ্বুদ্ধকরণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলার উপজেলা চেয়ারম্যান মোঃ শাহাজাহান। রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির সংশ্লিষ্ট টিম ম্যানেজার মাহবুব হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  খোকন মিয়া, প্রভাষক, রসায়ন বিভাগ, কচুয়া বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজ,  মোঃ আলী আশ্রাফ খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, কচুয়া,  কে. এম. সোহেল রানা, একাডেমিক সুপারভাইজর, কচুয়া উপজেলা প্রমুখ। এছাড়াও  পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন সহযোগী প্রতিষ্ঠান বিশ^সাহিত্য কেন্দ্রের কর্মকর্তাবৃন্দ উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন। 

কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আলী আশ্রাফ খান। তিনি কর্মশালা আয়োজনে সার্বিক সহযোগিতা প্রদানের জন্য চেয়ারম্যান, উপজেলা পরিষদ এবং উপজেলা নির্বাহী অফিসার কে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। উপজেলা পর্যায়ে পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করার জন্য উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারবৃন্দের সর্বোচ্চ সহযোগিতা কামনা করেন।

প্রধান অতিথি হিসেবে মোঃ শাহাজাহান, চেয়ারম্যান, উপজেলা পরিষদ বলেন, বাংলাদেশকে সোনার বাংলা হিসেবে গড়ে তোলার জন্য সোনার মানুষ তৈরি করতে হবে। সেই মূল্যবোধসম্পন্ন,শক্তিশালী মানুষ তৈরির লক্ষ্যেই বিশ^সাহিত্য কেন্দ্র  গত ৪৪ বছর ধরে কাজ করে যাচ্ছে। শিক্ষার্থীরা পাঠ্য বইয়ের সাথে যদি কর্মসূচির বইগুলো পড়ে তাদের মধ্যে আস্থা, বিশ^াস, মূল্যবোধ তৈরি হবে, ফলে জাতি গঠনে তারা গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে। 

কর্মশালার কার্যসূচি অনুযায়ী রিসোর্স পারসন টিম ম্যানেজার  মাহবুব হাসান সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এসইডিপি)-এর অন্তর্ভুক্ত স্ট্রেংদেনিং রিডিং হ্যাবিট অ্যান্ড রিডিং স্কিলস অ্যামাং সেকেন্ডারি স্টুডেন্টস স্কিম-এর আওতায় পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যক্রম পরিচিতি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরেন।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল হাসান কর্মশালায় গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখার জন্য সকল অংশগ্রহণকারীকে আহবান জানান এবং কর্মশালা আয়োজনের জন্য বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিনিধিদের ধন্যবাদ জানান। পরিশেষে কর্মশালায় অংশগ্রহণের জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে সভাপতি মহোদয় কর্মশালা সমাপ্ত করেন।

এমএসএম / এমএসএম

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে