ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

আদ্-দ্বীন মেডিকেল কলেজে বনার্ঢ্য পিঠা উৎসব


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪-২-২০২৩ দুপুর ২:৫৯

বাঙালির হাজার বছরের ঐতিহ্যবাহী সংস্কৃতির সঙ্গে মিশে আছে পিঠা-পুলি। যখনই শীতের আমেজ আসে তখনি পীঠা-পুলি, পায়েস কিংবা নাড়ুর কথা আমাদের মনে ভেসে ওঠে। আধুনিকতার ছোঁয়ায় ও নগরায়নের ফলে এই পিঠা উৎসব বিলুপ্তির পথে। বাঙালির এই পিঠা উৎসবের সংস্কৃতিকে ধরে রাখতে আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে বনার্ঢ্য পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।    

মঙ্গলবার (১৪ফেব্রুয়ারি) সকাল ১০ টায় কলেজ প্রাঙ্গাণে আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ কর্তৃপক্ষ এ পিঠা উৎসবের আয়োজন করেন।

অনুষ্ঠানে হরেম রকমের পিঠার পসরা নিয়ে বিভিন্ন স্টল সাজান কলেজের শিক্ষার্থীরা।শীতের সকালে এসব স্টলে পুলি পিঠা, চিতাই পিঠা, ভাপা পিঠা, জামাই পিঠা, নকশি পিঠা, পাটিসাপটাসহ বিভিন্ন ধরনের পিঠা স্থান পায়।

প্রত্যকটি স্টল ঘুরে ঘুরে দেখেন আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মাহমুদা হাসান,আদ্-দ্বীন ফাউন্ডেশনের উপদেষ্টা ও মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. আফিকুর রহমান,আদ্-দ্বীন হাসপাতাল সমূহের মহাপরিচালক অধ্যাপক ডা. নাহিদ ইয়াসমিনসহ কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকরা।

অনুষ্ঠানে আসা শিক্ষার্থীরা উচ্ছাস প্রকাশ করে বলেন,  পিঠা শুধু খাবার নয়, এর সাথে জড়িয়ে আছে গ্রাম বাংলার ঐতিহ্য। এই উৎসবের মধ্য দিয়ে বাঙালী ঐতিহ্য ও সংস্কৃতি ছড়িয়ে পড়ুক সবার প্রাণে।

আদ্-দ্বীন মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা.মাহমুদা হাসান বলেন,পিঠা উৎসব বাঙ্গালীদের হাজার বছরের সংস্কৃতির সঙ্গে মিশে  আছে। আদ্-দ্বীন মেডিকেল কলেজ গ্রামের পিঠা-পুলির আমেজকে ফুটিয়ে তুলতে পিঠা উৎসবের আয়োজন করেছে।  এই উৎসবের কারণে আমরা আমাদের গ্রামের সেই পিঠা-পুলির ঘ্রাণ নিতে পারছি-স্বাদ নিতে পারছি।

পিঠা উৎসবে আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের বিভিন্ন বর্ষের শিক্ষার্থী,কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ৪টি স্টলকে সেরা পিঠা স্টল ঘোষণা করা হয়। 

এমএসএম / এমএসএম

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে