পটুয়াখালীতে সুন্দরবন রক্ষার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত
বাংলাদেশের ফুসফুস সুন্দরবন রক্ষার দাবীতে পটুয়াখালীতে মানববন্ধন করেছে ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। ১৪ ফেব্রুয়ারী মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় সদর রোডস্থ পটুয়াখালী প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সভাপতি ফারজানা মিশু টুম্পা ও সাধারণ সম্পাদক মোঃ কাওসার আহমেদ ইবু।
মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশে যে পরিমান বনাঞ্চল থাকা দরকার তার চাইতে ক্রমেই কমে যাচ্ছে বনাঞ্চল। একদিকে বনাঞ্চল সংরক্ষণ করছি না তারপর আবার সৃষ্টি ও করছি না। এছাড়া সুন্দরবন আমাদের নানান সময় প্রাকৃতিক দূর্যোগের হাত থেকে রক্ষা করে। তাই আমাদের সবারই উচিত বেশি বেশি বনাঞ্চল তৈরি করা এবং সেই সাথে বনাঞ্চল রক্ষা করা।
এসময় উপস্থিত ছিলেন আদর্শ মানবসেবা সংগঠনের প্রতিনিধি সাদেক হোসেন খোকা ও পটুয়াখালী সরকারি কলেজের শিক্ষার্থীরা সহ ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন পটুয়াখালী জেলা শাখার সদস্য বৃন্দ।
এমএসএম / এমএসএম
সরকার নির্ধারিত দামের বেশি মূল্যে সার বিক্রি, ভাউচার না দেওয়ায় ডিলারকে ১ লাখ টাকা জরিমানা
মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম বিভাগীয় কমিটির অভিষেক অনুষ্ঠিত
বাঁশখালীতে টানা ছয়দিন ধরে বন্যাদুর্গতদের পাশে রেড ক্রিসেন্ট উপজেলা যুব টিম
বাগেরহাটে বিএনপি নেতার মরদেহ উদ্ধার, হত্যা না আত্নহত্যা সঠিক তদন্তের দাবি বিএনপি’র
আদমদীঘি মাধ্যমিক শিক্ষা অফিসে চুরি সংঘটিত
মান্দায় এলসিএস শ্রমিক বাছাইয়ে অনিয়মের অভিযোগ উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধন
হাটহাজারী উপজেলা প্রকৌশল কার্যালয়ের উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে নিয়মিত দেরিতে অফিসে আসার অভিযোগ
সিংড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের আহ্বান, কাউনিয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
শালিখায় আড়পাড়া বাজারে জলবদ্ধতা, চরম দুর্ভোগে শতাধিক পরিবার
মাদারীপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে সভা ও পুরস্কার বিতরণ
Link Copied