পটুয়াখালী পৌরসভার উদ্যোগে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা সম্পন্ন
কোমলমতি শিশুদের প্রতিভা বিকাশে ও পাঠ গ্রহনে অনুপ্রানিত করার লক্ষ্যে পটুয়াখালী পৌরসভার সহায়তায় পৌরসভাধীন ২০টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহনে "প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগীতা-২০২৩" সম্পন্ন।
গতকাল মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারী) সন্ধ্যায় পর লতিফ মিউনিসিপ্যাল সেমিনারী মাঠে পটুয়াখালী সদর উপজেলার সহকারী উপজেলা শিক্ষা অফিসার শিরিন আকতারের সভাপতিত্বে ও ডোনাবান সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুননেছা ও লতিফ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশিদা বেগমের সঞ্চালনায় পুরস্কার ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর সভার মেয়র মহিউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাউন্সিলর এ্যাড. কাজল বরন দাস, কাউন্সিলর এস এম মতিন মাহমুদ জাহিদ শিকদার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মেহেরুননেছা, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মাসুম বিল্লাহ, কাউন্সিলর এসএম ফারুক মৃধা, কাউন্সিলর ঝর্না সিকদার, কাউন্সিলর নাজিরা আক্তার রিয়া মনি প্রমুখ। অংশগ্রহনকারী বিদ্যালয় সমূহের প্রধান শিক্ষক সেলিনা আকতার, শাহানাজ পারভীন, কানিজ ফাতিমা, নার্গিস সুলতানা, ঝর্না রানী, রিজিয়া হাকিম, নাসরিন সুলতানা, নিলু বেগম, রুমানা ফেরদৌস, হাফসা ফেরদৌস, বিভা রানী, ফরিদা ইয়াসমিনসহ অন্যন্য শিক্ষকবৃন্দ এবং অভিভাবকবৃন্দ। পুরস্কার বিতরনকালে প্রধান অতিথি মেয়র মহিউদ্দিন আহমেদ বলেন শিশুদের প্রতিভা বিকাশে লেখা পড়ার পাশাপাশি প্রতিযোগীতামূলক ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয় অংশগ্রহন আবশ্যক। ২০ টি স্কুলের মধ্যে প্রতিযোগিতায় বেশী পুরস্কার পেয়ে প্রথম হবে সেই স্কুলের শিক্ষক-কমর্চারীসহ সকল শিক্ষার্থীকে বিশেষ পুরস্কার দেয়ার প্রতিশ্রুতি দেন।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
Link Copied