ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

চন্দ্রঘোনায় অগ্নিদগ্ধে বৃদ্ধার মৃত্যু


অর্ণব মল্লিক, কাপ্তাই photo অর্ণব মল্লিক, কাপ্তাই
প্রকাশিত: ১৫-২-২০২৩ দুপুর ১২:৮
কাপ্তাই উপজেলার ১নং চন্দ্রঘোনা ইউনিয়নের ২নং ওয়ার্ডের কেপিএম কাটা পাহাড় নামক এলাকায় অগ্নি দগ্ধ হয়ে মোঃ আবু তাহের(৭০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।  বুধবার দিবাগত রাত ১টা ২০ মিনিটে মোঃ আবু তাহের এর বাসায় আগুন লাগার ঘটনা ঘটে। ওইসময় তিনি প্যারালাইসিস রোগে আক্রান্ত হওয়ার ফলে ঘর হতে বের হতে পারেনি বলে জানান পরিবারের সদস্যরা। 
 
বিষয়টির সত্যতা নিশ্চিত করেন, ১নং চন্দ্রঘোনা ইউনিয়নের ইউপি সদস্য স্বপন বড়ুয়া জানান, ঘটনার সময় নিহত বৃদ্ধ মোঃ তাহের এর স্ত্রী এবং ছেলেমেয়েরা বাসায় ছিলেন না। তারা পাশ্ববর্তী রাঙ্গুনিয়া উপজেলার আত্মীয়ের বাসায় ছিলেন।
 
এছাড়া ঘটনার সংবাদ পেয়ে কাপ্তাই ফায়ার সার্ভিস এর একটি দল রাত প্রায় ২টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণ আনেন। ততক্ষণে টিন ও বাঁশ দ্বারা নির্মিত ঘরটি ভস্মিভূত হয় এবং ঐ বৃদ্ধা আগুনে পুড়ে দগ্ধ হয়ে ঘরেই মারা যান। 
 
কাপ্তাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহাদাত হোসেন চৌধুরী জানান, আমরা আগুন নিয়ন্ত্রণে আনার পূর্বেই ঘরটির অধিকাংশ পুড়ে ছাই হয়ে যায় এবং আগুনে পুড়ে ঘরের মধ্যে ঐ বৃদ্ধ লোকের মৃত্যু হয়। তবে বৈদ্যুতিক শর্ট সার্কিট হতে আগুন লাগতে পারে বলে তারা ধারনা করছেন।
 
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, লাশটি উদ্ধার করে রাতেই থানায় নিয়ে আসা হয়েছে এবং ময়নাতদন্তের বুধবার রাঙামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হবে

এমএসএম / এমএসএম

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস

গুরুদাসপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

ধনবাড়ীতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

ফেসবুকে পোস্ট দিয়ে সাংবাদিক সুমনকে হত্যার হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

আশুগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই বসতঘরসহ ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

রাঙ্গুনিয়ায় প্রবাসীকে আটকের পর নির্যাতন ও মালামাল নেওয়ার অভিযোগ: পুলিশের দাবি সাজাপ্রাপ্ত আসামি

নেত্রকোণায় মাদক ও ইভটিজিং বিরোধী সচেতনতামূলক সেমিনার ও জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

আদমদীঘিতে মাসিক আইনশৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত