জগন্নাথপুরে ভয়াবহ অগ্নিকান্ডে ৬টি দোকান পুড়ে ছাই
ভয়াবহ অগ্নিকান্ডে সুনামগঞ্জের জগন্নাথপুরে ৬টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আজ ১৫ অক্টোবর সকাল সাড়ে এগারোটায় জগন্নাথপুর বাজারের স্থানীয় টি এন্ড টি অফিসের পশ্চিমে, ডাকবাংলা ব্রিজের দক্ষিণ পাশের মার্কেটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
মুহুর্তেই আগুনের ভয়ঙ্কর লেলিহান শিখা চতুর্দিকে ছড়িয়ে পড়লে আতঙ্ক দেখা দেয় পথচারীদের মাঝে। এসময় জগন্নাথপুর ফায়ার সার্ভিসের একটি টিম এসে ঘটনাস্থলে পৌছলে উপস্তিত জনতাও তাদের সহযোগীতায় এগিয়ে আসেন।
তাতেও আগুন নিয়ন্ত্রনে না এলে শান্তিগঞ্জ উপজেলা থেকে ফায়ার সার্ভিসের আরেকটি টিম দ্রুত এগিয়ে আসেন। জগন্নাথপুর উপজেলা প্রশাসন, থানা পুলিশ, পৌরসভার মেয়র, কাউন্সিলর, রাজনৈতিক, জনপ্রতিনিধি ও ব্যবসায়ী নেতৃবৃন্দ সহ সর্বস্তরের সাধারন মানুষ ছুটে আসেন এবং যে যেভাবে পারেন সহযোগিতা করেছেন।
দীর্ঘ ১ ঘন্টা প্রচেষ্টা করার আগুন নিয়ন্ত্রনে আসে। ততক্ষনে মার্কেটের ৬টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।
ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা হলেন- রাজু ইলেক্ট্রিকের মালিক রাজু, প্রদীপ দেব, প্রতাপ দেব, মৃদুল দেব, সহ আরো অনেকে। তবে কোথা থেকে কিভাবে এই আগুনের সূত্রপাত হয়েছে তা নিশ্চিত করে কেউ বলতে পারেননি।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত