পটুয়াখালীতে নানা অনিয়ম-দুর্নীতির কারনে চেয়ারম্যান পদ হারালেন সোনিয়া
জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম বন্ধ রাখা, ট্যাক্স আদায়ে রেজিস্ট্রার ও ক্যাশ বহির সঙ্গে মিল না থাকা, গ্রাম আদালতের কার্যক্রম বন্ধ রাখা, ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের সঙ্গে চরম দুর্ব্যবহার ও অসহযোগিতা করা, ডিজিটাল সেন্টারের কার্যক্রম বন্ধ রাখা, ইউপি সচিবকে নিয়মিত কার্যক্রম করতে না দেয়া সহ নানা অভিযোগ প্রমানিত হওয়ার প্রেক্ষিতে পটুয়াখালী সদর উপজেলার ২নং বদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তানজিন নাহার সোনিয়াকে অপসারণ পূর্বক পদ শূন্য ঘোষণা করেছে স্থানীয় সরকার বিভাগ।
গতকাল বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারী) স্থানীয় সরকার বিভাগের ইউপি শাখার সহকারী সিনিয়র সচিব স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
পরিষদের ১১জন সদস্যদের অনাস্থা, আর্থিক অব্যবস্থাপনা, সচিব ও উদ্যোক্তাদের সঙ্গে দুর্ব্যবহার এবং দাপ্তরিক কাজ না করতে দেয়া, জন্ম নিবন্ধন ও গ্রাম আদালতের কার্যক্রম বন্ধ রাখাসহ নানা অভিযোগে তাকে বরখাস্ত করা হয়।
স্থানীয় সরকার বিভাগের ইউপি শাখার সহকারী সিনিয়র সচিব স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, পটুয়াখালী জেলার সদর উপজেলার ২নং বদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তানজিন নাহার সোনিয়ার বিরুদ্ধে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম বন্ধ রাখা, ট্যাক্স আদায়ে রেজিস্ট্রার ও ক্যাশ বহির সঙ্গে মিল না থাকা, গ্রাম আদালতের কার্যক্রম বন্ধ রাখা, ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের সঙ্গে চরম দুর্ব্যবহার ও অসহযোগিতা করা, ডিজিটাল সেন্টারের কার্যক্রম বন্ধ রাখা, ইউপি সচিবকে নিয়মিত কার্যক্রম করতে না দেয়ার অভিযোগ তদন্তে সত্যতা প্রমাণিত হয়েছে।
পরে পটুয়াখালী জেলা প্রশাসক অনাস্থা প্রস্তাবটি স্থানীয় সরকার বিভাগে প্রেরণ করে। এই প্রস্তাবটি স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ৩৯ (১৩) ধারা অনুযায়ী অনুমোদিত হয় এবং জনস্বার্থে ২নং বদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তানজিন নাহার সোনিয়ার পদটি একই আইনের ৩৫(১)(চ) ধারা অনুযায়ী শূন্য ঘোষণা করা হয়েছে।
এদিকে পটুয়াখালী সদর উপজেলা নির্বাহী অফিসারকে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ৩৫(২) ধারা মোতাবেক শূন্য ঘোষণা সংক্রান্ত গেজেট বিজ্ঞপ্তি জারিসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুর রহমান দৈনিক সকালের সময়কে বলেন, আমরা মন্ত্রণালয়ের চিঠি পেয়েছি। পরবর্তীতে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, ২০২১ সালের ১১ নভেম্বর ইউপি নির্বাচনে আওয়ামী লীগের নৌকা মনোনীত প্রার্থী হিসেবে তানজিন নাহার সোনিয়া জয় লাভ করেন।
এমএসএম / এমএসএম
সরকার নির্ধারিত দামের বেশি মূল্যে সার বিক্রি, ভাউচার না দেওয়ায় ডিলারকে ১ লাখ টাকা জরিমানা
মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম বিভাগীয় কমিটির অভিষেক অনুষ্ঠিত
বাঁশখালীতে টানা ছয়দিন ধরে বন্যাদুর্গতদের পাশে রেড ক্রিসেন্ট উপজেলা যুব টিম
বাগেরহাটে বিএনপি নেতার মরদেহ উদ্ধার, হত্যা না আত্নহত্যা সঠিক তদন্তের দাবি বিএনপি’র
আদমদীঘি মাধ্যমিক শিক্ষা অফিসে চুরি সংঘটিত
মান্দায় এলসিএস শ্রমিক বাছাইয়ে অনিয়মের অভিযোগ উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধন
হাটহাজারী উপজেলা প্রকৌশল কার্যালয়ের উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে নিয়মিত দেরিতে অফিসে আসার অভিযোগ
সিংড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের আহ্বান, কাউনিয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
শালিখায় আড়পাড়া বাজারে জলবদ্ধতা, চরম দুর্ভোগে শতাধিক পরিবার
মাদারীপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে সভা ও পুরস্কার বিতরণ
Link Copied