মাগুরার শ্রীপুরে কৃষি মেলা উদ্বোধন
মাগুরার শ্রীপুরে বৃহত্তর কুষ্টিয়া ও যশোর অঞ্চল কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ৩ দিন ব্যাপি কৃষি মেলা-২০২৩ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্ত্বরে তিনদিন ব্যাপী এই কৃষি মেলার আয়োজন করে শ্রীপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
উপজেলা নির্বাহী অফিসার কমলেশ মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ্যাড. সাইফুজ্জামান শিখর। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সালমা জাহান নিপা স্বগত বক্তব্যের মাধ্যমে কৃষি মেলা আয়োজনের গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি মাগুরার উপ-পরিচালক কৃষিবিদ সুফি মোঃ রফিকুজ্জামান। বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মিয়া মাহমুদুল গণি শাহিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক ও নাকোল ইউপি চেয়ারম্যান মোঃ হুমাউনুর রশিদ মুহিত, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দীন, উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা খবির হোসেন খান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর বলেন, মেধা ও চেষ্টায় কৃষির উন্নয়নে কৃষি কর্মকর্তারা কঠোর পরিশ্রম করে কৃষির উৎপাদনে ব্যাপক ভূমিকা রেখে চলেছে। শেখ হাসিনা কৃষি ও কৃষকের উন্নয়নে ব্যাপক সহায়তা দিয়ে যাচ্ছে। আমাদের মাগুরার মাটি খুবই উর্বর। তুলনামূলকভাবে জমির পরিমাণ কম হলেও মহান আল্লাহর রহমতে মাগুরার মাটিতে যা চাষাবাদ করেন কৃষকরা সবই সোনার ফলন হয়। মেলাকে প্রাণবন্ত করতে সর্বসাধারণকে মেলা পরিদর্শনের আমন্ত্রণ জানান তিনি। অনুষ্ঠান উদ্ভোদন শেষে বাংলাদেশ কৃষি ব্যাংক শ্রীপুর উপজেলা শাখা কতৃক কৃষকদেরকে কৃষি ঋণ দেওয়া হয় ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শ্রীপুর উপজেলা শাখার আয়োজনে গাছের চারা বিতরণ করা হয়। এ সময় জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ব্যাক্তিবর্গ, সুশীল সমাজের মানুষ ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার ওয়াসিম আকরাম।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
Link Copied