আশুলিয়ায় মার্কেট ও দোকান ভাংচুর করে ১০ লক্ষ টাকার মালামাল লুট
রাজধানী ঢাকার পাশে আশুলিয়ায় গভীর রাতে মার্কেটের দোকান ভাঙ্গচুর করে প্রায় ১০ লক্ষ টাকার মালামাল লুট করেছে দুস্কৃতকারীরা। শ্রক্রবার দিবাগত রাতে আশুলিয়ার জিরাবো এলাকায় মোহাম্মদ আলী মেম্বারের সেমি পাকা মার্কেটের ৪টি চলমান দোকান ভাঙ্গচুর করে দুস্কৃতকারীরা এমন ঘটনা ঘটিয়েছে। হঠাৎ করে রাতের আধঁরে জিরাবোতে মার্কেট ভাঙ্গচুর ও দোকান লুটপাটের ঘটনায় স্থানীয়রা নিরাপত্তা হীনতায় ভোগছে। এলাকার সাবেক ইউপি মেম্বার মোহাম্মদ আলীর মালিকানাধীন মার্কেটের দোকানের ইটের প্রাচীর ভাংচুর করে দোকানে থাকা প্রায় প্রয়োজনীয় মালামাল ও একাধিক টিভি ফ্রিজসহ প্রায় ১০ লক্ষ টাকার মালামাল লুট করেছে দুস্কৃত কারীরা তাছাড়া নতুন নির্মানাধীন প্রায় ৫ হাজার বর্গফুটের টিন দিয়ে নির্মিত আর একটি মার্কেট ভেঙ্গে দিয়েছে স্থানীয় স্বার্থানেশী একটি মহল। এ ঘটনায় স্থানীয় পাশ্ববর্তী দোকানিদের নিকট থেকে জানা গেছে, গত শুক্রবার রাত ১২ টা পর্যন্ত সব ঠিক থাকলেও গভীর রাতে সাবেক মেম্বার মোহাম্মদ আলী মালিকানাধীন মার্কেটের দোকান গুলিতে কে বা কারা ইটের প্রাচীর ভাংচুর করে মার্কেট মালিক ও সাধারণ দোকানীদের এমন ক্ষতি করেছে। আশুলিয়ার জিরাবোতে মার্কেটে হামলা ভাংচুর ও লুটপাটের ঘটনায় মার্কেট মালিক বাদী হয়ে আশুলিয়া থানায় অভিযোগ করেছে। এ বিষয়ে আশুলিয়া থানার ওসি ( ইন্টিলিজেন্স ) মিজানুর রহমানের নিকট জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন স্থানীয় এলাকার সাবেক মেম্বার মোহাম্মদ আলীর মার্কেকেটর জমি সংক্রান্ত বিষয় নিয়ে ইতি পূর্বে একটি জিডি হয়েছে সে বিষয়টি তদন্ত ও বিচারাধিন রয়েছে। তাই নতুন করে এমন অনাকাক্ষিত ঘটনার বিষয়টি তদস্ত করে দেখে দুষিদের বিরোদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার