পটুয়াখালীতে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পরিদর্শন করেছেন মন্ত্রীপরিষদ সচিব
পটুয়াখালীতে জলে ভাসমান মানতা সম্প্রদায়ের জন্য নির্মিত মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পরিদর্শন করেছেন মন্ত্রীপরিষদ সচিব মাহাবুব হোসেন। শনিবার বিকেলে রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ মান্তা পল্লীতে পরিদর্শন ও সুবিধাভোগীদের সাথে মতবিনিময় করেন তিনি। এসময় ৫৯ জন সুবিধাভোগীর মাঝে খাদ্য সহায়তা ও কম্বল বিতরণ করা হয়।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার আমিনুল আহসান, পটুয়াখালী জেলা প্রশাসক শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মাইনুল হাসান ও রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেক মূহিদ।
এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রীপরিষদ সচিব বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশে যে উন্নয়নের নজির স্থাপন হয়েছে, তার বড় প্রমাণ এই মানতা সম্প্রদায়। এক সময় যেসব মানুষ ঠিকানাহীন ছিল, নদীতে বসবাস করতো, তারা এখন প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়ে সুখে শান্তিতে দিন কাটাচ্ছে। ছেলে মেয়েদের লেখাপড়া সহ সকল মৌলিক অধিকার নিশ্চিত হয়েছে। মানতা শিশুদের হাঁসিতে ফুটে উঠে উন্নয়নের চিত্র।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
Link Copied