বাউফলকে একটি সুন্দর পরিবেশের উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই : ওসি আল মামুন
পটুয়াখালীর বাউফলে নবনিযুক্ত অফিসার ইনচার্জ মো. আল মামুন বলেছেন, পুলিশ এবং সাংবাদিক একে অপরের পরিপূরক। আমরা প্রত্যেকেই দেশের কল্যাণে কাজ করে যাচ্ছি। বাউফলে সংঘটিত নানা ধরনের অপরাধের তথ্য প্রদানে পুলিশের কোনো গাফিলতি নেই। আমরা বাউফলে কর্মরত সকল সাংবাদিকের সাথে মতবিনিময় করে বাউফলকে একটি সুন্দর পরিবেশের উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই। শনিবার (২৯ মে) বেলা ১১টায় বাউফল থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ মো. আল মামুনের সভাপতিত্বে থানার সভাকক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সভায় বাউফল প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান বাচ্চু, সাধারণ সম্পাদক অহিদুজ্জামান ডিউক, প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যপক আমিরুল ইসলাম, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বাউফল উপজেলা শাখার বর্তমান সভাপতি অতুল চন্দ্র পাল, সাবেক সাধারণ সম্পাদক এবিএম মিজানুর রহমান ও প্রচার সম্পাদক এম মনিরুজ্জামান হিরোনসহ প্রেসক্লাবের প্রায় ৩০ জন সদস্য উপস্থিত ছিলেন।
সভায় বাউফলের আইনশৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু রাখা এবং মাদক নিয়ন্ত্রণ, কিশোর অপরাধ দমনে তাদের মোবাইল ব্যবহারে কঠোর পদক্ষেপ গ্রহণ করা, মোবাইলে জুয়া খেলা বন্ধ করা, ইভ টিজিং প্রতিরোধ এবং অবাধ তথ্য প্রদানের আহ্বান জানান সাংবাদিকবৃন্দ।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- এমএ বাশার, অতুল পাল, দেলোয়ার হোসেন, মো. সোহরাব হোসেন, মো. ফারুক হোসেন, মিজানুর রহমান, জসিম উদ্দিন, আমিরুল ইসলাম, কামরুজ্জামান বাচ্চু, অহিদুজ্জামান ডিউক প্রমুখ।
এমএসএম / জামান
নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ
আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী
মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫
ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক
রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা
পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা
মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন
ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২
শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন
আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার
পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় ৩টি পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষনা
হাটহাজারীতে সাংবাদিককে হুমকি ও কাজে বাধা দেওয়ার অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার
Link Copied