মাদক মামলার আসামি মতিউর রহমান মতি র্যাবের হাতে গ্রেফতার
মাদক মামলায় ১৫ বছর সশ্রম কারাদন্ড সাজাপ্রাপ্ত ফেরারি আসামি মোঃ মতিউর রহমান ওরফে মতি(৭২) কে রাজধানী মোহাম্মদপুর থানা এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-২।
এবিষয় র্যাব বলেন,গ্রেফতারী পরোয়ানাভুক্ত ১৫ বছর সশ্রম কারাদন্ডপ্রাপ্ত পলাতক আসামি মোঃ মতিউর রহমান-মতি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। বর্ণিত আসামি গত ২০ অক্টোবর ২০১২ সালে বিপুল পরিমান মাদকসহ আইন শৃঙ্খলা রক্ষাকারীর হাতে গ্রেফতার হয়। পরবর্তীতে আসামির বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় একটি মাদক মামলা রুজু হয় যাহার মামলা নং-৫২ তারিখ-২০/১০/২০১২ ধারা-১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর টেবিল ৯(খ) ।
উক্ত মামলায় ১০ মাস জেল হাজতে থাকার পর জামিনে বের হয়। জামিনে মুক্ত হয়ে সে আইন শৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে ঢাকার বিভিন্ন এলাকায় ছদ্মবেশ ধারণ করে আত্মগোপনে চলে যায়। তদন্তকারী কর্মকর্তা মামলাটি তদন্ত শেষে তাহার বিরুদ্ধে বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরবর্তীতে মামলাটির বিচারিক কর্যক্রম শেষে বিজ্ঞ আদালত আসামি মোঃ মতিউর রহমান মতি,কে ১৫ বছর সশ্রম করাদন্ডসহ ৩ লক্ষ টাকা অর্থদন্ড করে সাজা প্রদান করে গ্রেফতারী পরোয়ানা ইস্যু করে। গ্রেফতারী পরোয়ানা ইস্যু হওয়ার পর থেকে সে ঢাকার বিভিন্ন স্থানে ছদ্মবেশে আত্মগোপন করে। উক্ত তথ্যের ভিত্তিতে পলাতক সাজাপ্রাপ্ত আসামি মোঃ মতিউর রহমান মতি(৭২)’কে গ্রেফতারের লক্ষ্যে র্যাব-২ এর একটি অভিযানিক দল ছায়া তদন্ত শুরু করে ও গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।এরই ধারাবাহিকতায়, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-২ এর একটি চৌকস আভিযানিক দল অদ্য ২২ ফেব্রুয়ারী ২০২৩ ইং তারিখ ১০.৩০ ঘটিকায় রাজধানীর মোহাম্মদপুর থানার বছিলা এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত ১৫ বছর সশ্রম কারাদন্ডপ্রাপ্ত পলাতক আসামি মোঃ মতিউর রহমান মতির পিতাঃ মৃত কফিল উদ্দিন,থানা- মোহাম্মদপুর, জেলা- গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে র্যাব জানান।
এমএসএম / এমএসএম
ফিটলিস্টভুক্ত প্রশিক্ষণে দ্বিতীয় মহালছড়ির ইউএনও শিবু দাশ
নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচির আহ্বান ইউট্যাবের
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চ্যানেল এস-এর রিপোর্টার সোহেল রানা শুভর ওপর সন্ত্রাসী হামলা-প্রাণনাশের হুমকি
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে সাংবাদিকের ওপর হামলা, প্রাণনাশের হুমকি
তেজগাঁওয়ে আ.লীগের নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
উত্তরা পশ্চিম থানায় জেলা মহিলা যুবলীগের সভাপতি গ্রেফতার
মালয়েশিয়ায় লুৎফুজ্জামান বাবরের মেরুদণ্ডে সফল অস্ত্রোপচার
উত্তরায় পৃথক অভিযানে আওয়ামী লীগ, কৃষক লীগ ও ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার
বর্ণাঢ্য আয়োজনে নবীন বরণ উদযাপন মোহাম্মদপুর মহিলা কলেজ প্রাঙ্গনে
যাত্রাবাড়ী থানা মহিলা দলের শিক্ষা বিষয়ক সম্পাদক শারমিন আক্তার রিতা বহিষ্কৃত
রাজধানীতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের সতর্ক অবস্থান
অন্ধকার থেকে আলোর পথে ৩৫০ মানুষ, চোখে নতুন স্বপ্ন দেখার সুযোগ করে দিল ছওয়াব
সংসদ চত্বর ধূমপানমুক্ত করার উদ্যোগকে পাবলিক হেলথ অ্যাডভোকেটসের স্বাগত
Link Copied