রাজধানীতে র্যাবের বিশেষ অভিযানে ২৯ ছিনতাইকারী দেশীয় অস্ত্রসহ গ্রেফতার
রাজধানীর মোহাম্মদপুর, হাজারীবাগ, শেরেবাংলা নগর ও তেজগাঁও এলাকা থেকে ছিনতাই প্রস্তুতিকালে ২৯ জন ছিনতাইকারীকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে র্যাব-২
র্যাব বলেন,সাম্প্রতিককালে বিভিন্ন প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া ও সোশ্যাল মিডিয়ায় লক্ষ্য করা যাচ্ছে যে, রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাইয়ের প্রবনতা বৃদ্ধি পেয়েছে বলে জানতে পারেন র্যাব পরবর্তীতে এই সংক্রান্তে থানায় একাধিক জিডি ও মামলা রুজু হয়। এরই প্রেক্ষিতে গত ২৩ ফেব্রুয়ারী রাজধানীর মোহাম্মপুর, আদাবর, হাজারীবাগ, ধানমন্ডি, তেজগাঁও এলাকায় র্যাব-২ এর একাধিক টিম অভিযান পরিচালনা করে ২৯ জন সংঘবদ্ধ ছিনতাইকারী দলের সদস্যদের গ্রেফতার করে। গ্রেফতারকালে ছিনতাইকারীদের কাছ থেকে দেশীয় অস্ত্র, ছুরি, চাকু, খুর, জব্দ করা হয়। সাধারণ মানুষ ছিনতাইকারীর কবলে পড়ে সর্বস্ব হারাচ্ছে। এতে এলাকার পথচারী মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে। রাজধানীবাসী বিভিন্ন এলাকায় চলাচল করতে ছিনতাইকারীর কবলে পড়ে দুর্ভোগের শিকার হচ্ছে। নারী, পুরুষ, স্কুলগামী শিক্ষার্থী সহ নির্বিশেষে সবাইকে তিক্ত অভিজ্ঞতায় পড়তে হয়। এরই পরিপেক্ষিতে র্যাব-২ এই চক্রের উপর গোয়েন্দা নজরধারী বৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায় গতকাল ২৩ ফেব্রুয়ারী গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-২ জানতে পারে একদল সংঘবদ্ধ ছিনতাইকারী বিভিন্ন অংশে বিভক্ত হয়ে রাজধানীর বিভিন্ন স্থানে ছিনতাই এর উদ্দেশ্যে দেশীয় অস্ত্রসহ প্রস্তুতি গ্রহন করেছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে উক্ত স্থান গুলোতে র্যাব-২ এর একাধিক আভিযানিক দল অভিযান পরিচালনা করে ছিনতাই প্রস্তুতি ও ছিনতাইকালে ছিনতাইকারীদেরকে চাকু, খুর ও অন্যান্য দেশীয় অস্ত্রসহ হাতেনাতে গ্রেফতার করে। আটকৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা একটি সংঘবদ্ধ ছিনতাই চক্রের সদস্য। রাজধানীর বিভিন্ন এলাকায় পথচারীদেরকে তাদের নিকট থাকা ক্ষুর-চাকু ও দেশিয় অস্ত্র দিয়ে বিভিন্ন ভয়-ভীতি দেখিয়ে পথচারীদের নিকট থাকা নগদ টাকা-পয়সা, স্বর্ণালঙ্কার, মুঠোফোন সহ মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যে ছিনতাই করে মর্মে স্বীকার করেছে বলে র্যাব জানান।গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য উপাত্ত বিশ্লেষণ করে পরবর্তীতে র্যাব-২ এই ধরনের অভিযান অব্যাহত থাকবে অবহিত করেন র্যাব-২ এর সিনিয়র এএসপি ফজলু হক।তিনি আরও বলেন,আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
এমএসএম / এমএসএম
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে
লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল
মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ
তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়
উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন
Link Copied