ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

মাগুরার শ্রীপুরে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত


রাশিদুল ইসলাম, শ্রীপুর photo রাশিদুল ইসলাম, শ্রীপুর
প্রকাশিত: ২৪-২-২০২৩ বিকাল ৫:৩৬
দ্রব্যমূল্যের ক্রমাগত উর্ধ্বগতির প্রতিবাদে এবং পাঠ্যপুস্তক হতে ধর্ম ও জাতিসত্তা বিরোধী বিতর্কিত বিষয়সমূহ বাতিল ও শিক্ষার সর্বস্তরে ধর্মীয় শিক্ষাকে বাধ্যতামূলক করার দাবি এবং নেদারল্যান্ড ও সুইডেনে পবিত্র কুরআনে অগ্নিসংযোগ এর প্রতিবাদে  কেন্দ্রীয় কর্মসূচীর আলোকে মাগুরার শ্রীপুরে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন শ্রীপুর উপজেলা শাখার নেতৃবৃন্দ। 
 
শুক্রবার(২৪ ফেব্রুয়ারি)জুম্মার নামাজের পর শ্রীপুর সরকারি এম.সি পাইলট মাধ্যমিক বিদ্যালয় গেটের সামনে  বিক্ষোভ সমাবেশ শেষে একটি মিছিল বের করে পুরো শহর প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিল  ও সমাবেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ শ্রীপুর উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব মুন্সি মোঃ আমান উল্লাহ এর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে মিছিল পূর্ব আলোচনায় প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মাগুরা জেলা শাখার ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক হাফেজ মোঃ আরাফাত হোসেন আরজু।এ সময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মাগুরা জেলা শাখার সহ-সভাপতি ছাত্রনেতা মোঃ জুনাইদ আহমেদ।
এছাড়াও বক্তব্য প্রদান করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ শ্রীপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক  ক্বারী মাওঃ মোঃ গাজী শরিফুল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা মিয়া দাউদ হোসেন, ইসলামী শ্রমিক আন্দোলন শ্রীপুর উপজেলা শাখার সভাপতি মোঃ গোলাম রসুল, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ শ্রীপুর উপজেলা শাখার সভাপতি মোঃ মুস্তাফিজুর রহমান রিজু, ইসলামী আন্দোলন বাংলাদেশ শ্রীপুর উপজেলা শাখার সাবেক সভাপতি ছাত্র নেতা মুহাম্মাদ সোলাইন হোসাইন সোহান প্রমুখ।
 
প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে বক্তারা দেশের শিক্ষা ব্যবস্থাপনায় ইসলামি শিক্ষাকে বাধ্যতামূলক করার দাবি করেন এবং বর্তমান শিক্ষা সিলেবাসের ডারউইনের মতবাদের কঠোর সমালোচনা করে সিলেবাস থেকে এটি মুছে ফেলার দাবি জানান। এসময় বক্তরা দেশের চলমান লাগামহীন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির লাগাম টেনে ধরতে সরকারকে আহ্বান জানান।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার