ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

ডেমরায় ইসলামী আন্দোলন বাংলাদেশের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত


বজলুর রহমান‍ photo বজলুর রহমান‍
প্রকাশিত: ২৪-২-২০২৩ রাত ৮:১৮
রাজধানীর ডেমরায় ইসলামী আন্দোলন বাংলাদেশের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ২৪ ফেব্রুয়ারি বাদ জুমা দুপুর ২ টায় মিছিলটি স্টাফ কোয়ার্টার থেকে শুরু হয় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কোনাপাড়া গিয়ে শেষ হয়।দ্রব্য মূল্যের ঊর্ধগতি ও বির্তকিত শিক্ষানীতি বাতিলের দাবি নাস্তিক্যবাদী শিক্ষানীতি প্রনয়ন ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধগতির প্রতিবাদে ।
 
এতে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ডেমরা থানা কমিটির সভাপতি হাজী এমদাদুল হক। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ ইসলামী আন্দোলন বাংলাদেশ’র শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক জনাব এম এইচ মোস্তফা। এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ’র ডেমরা থানা কমিটির ((উত্তর) সভাপতি হাজী জাহাঙ্গীর আলম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ’র ডেমরা থানা কমিটির সভাপতি মনিরুস সালেহীন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ’র ডেমরা থানা কমিটির সভাপতি ইসমাঈল শিকদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
 
বিক্ষোভ মিছিল শেষে বক্তারা বলেন, নাস্তিক্যবাদী শিক্ষানীতি ও বিতর্কিত সিলেবাস এ দেশের জনতা কিছুতেই মেনে নেবে না। সরকার যদি দাবি মানতে ব্যর্থ হয় তাহলে আমাদের আন্দোলন থামবে না। প্রয়োজনে বুকের তাজা রক্ত ঢেলে দেবো। এদিকে সরকার দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি ঠেকাতেও ব্যর্থ। জিনিসপত্রের দাম বর্তমানে সাধারণ মানুষের নাগালের বাহিরে। তাই অনতিবিলম্মে এদেশে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি কমিয়ে সকল নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসতে হবে।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত