ঢাকা শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

রিকাবি বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান


তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সীগঞ্জ photo তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সীগঞ্জ
প্রকাশিত: ২৭-২-২০২৩ বিকাল ৭:২৫

মুন্সিগঞ্জ সদর উপজেলার রিকাবি বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়টির ৬২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা আয়োজন কর্মসুচি পালন করা হয়েছে।

২৭ ফেব্রুয়ারী সোমবার দিনব্যাপী অনুষ্ঠানে ছিল নানা আয়োজন। গান, নৃত্য পরিবেশন ক্রীয়া প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ মো. মহিউদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিসুজ্জামান আনিস।জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এড সোহানা তাহমিনা, সাংগঠনিক সম্পাদক কামাল হোসাইন, সাংস্কৃতিক সম্পাদক  সালাউদ্দিন আহমেদ।

সভাপতিত্ব করেন মিরকাদিম পৌর (সাবেক) মেয়র শহিদুল ইসলাম শাহিন।মুন্সিগঞ্জ পৌর মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব। রামপাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ বাচ্চু শেখ, বজ্রযোগীনী ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম, শিলই ইউপি চেয়ারম্যান পারভেজ মৃধা।

এদিকে শিক্ষার্থীদের সুবিদ্বার্থে  এই প্রথম (সাবেক) পৌর মেয়রের উদ্যোগে পাঞ্চ কার্ড সিস্টেম চালু করা হয়। স্কুলে প্রবেশ মুহুর্তে কার্ডটি পাঞ্চ করলে তাদের অভিভাবকের কাছে মেসেজ চলে যাবে। অন্যদিকে স্কুল ছুটির সময়ে পূনরায় পাঞ্চ করবে। স্কুলে যাওয়া এবং নির্বিগ্নে পৌঁছতে পৌর মেয়র শাহিনের এমন মহতি উদ্যোগ কে সাধুবাদ জানিয়েছেন অভিবাবকবৃন্দরা।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অভিবাবকবৃন্দ, রিকাবিবাজার বালিকা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদসদ্যগণ, গণমাধ্যমকর্মী, সুশিল সমাজের ব্যাক্তিবর্গসহ অন্যারা। 

এমএসএম / এমএসএম

মধুখালী বেঙ্গল ক্লাবের আয়োজনে মাসুদ উল হোসেন পলাশের স্মরণে দোয়া ও শোক সভা

আদমদীঘিতে দুই ড্রেনম্যানকে অস্ত্রের মুখে বেঁধে গভীর নলকূপের ৩ ট্রান্সফরমার চুরি

লাকসামে মহামান্য ১০ম সংঘরাজ জ্যোতিপাল মহাথের’র ২৪তম মহাপ্রয়ান বার্ষিকী অনুষ্ঠিত

রাঙ্গামাটির গর্জনতলী এলাকায় বলাকা ক্লাবের উদ্যোগে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

মান্দায় বসতবাড়িতে তাণ্ডব চালিয়ে ভাঙচুর, লুটপাটসহ বাইকে আগুন

মালটা ভিজে, শুকানো লাগতো বলে কৃষকদল নেতার গাঁজা সেবন

সুবর্ণচরে অটোচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রায়গঞ্জে সংবাদ প্রকাশের পর ‘বেপরোয়া’ প্রতিপক্ষ, নিরাপত্তাহীনতায় আইনজীবী'র পরিবার

জুতার র‍্যাকে টাকা যশোরে ডিবি অভিযানে ইয়াবাসহ কারবারি আটক

তাড়াশে দুই ছেলের বিরুদ্ধে বাবার মিথ্যা মামলা

মোহনপুরে ভ্যানচালককে পিটিয়ে হত্যা

রায়গঞ্জে অবৈধ ভাবে মজুত করা জ্বালানি তেল জব্দ, দুইজনকে কারাদণ্ড

নাগরপুরে ফ্রি মেডিকেল ও ডেন্টাল ক্যাম্প এবং শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান অনুষ্ঠান