ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

পটুয়াখালী জেলা বার'র নির্বাচনে সভাপতি ও সম্পাদকসহ ৫ টিতে বিএনপি, সহ-সভাপতিসহ ৪টিতে আওয়ামীলীগ বিজয়ী


সাঈদ ইব্রাহিম,পটুয়াখালী photo সাঈদ ইব্রাহিম,পটুয়াখালী
প্রকাশিত: ১-৩-২০২৩ বিকাল ৫:১
পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির (২০২৩-২০২৪ খ্রিঃ) মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচনের ৯ টি পদের মধ্যে সভাপতি ও সাধারন সম্পাদকসহ ৫ টি পদে বিএনপি এবং আওয়ামীলীগ সহ-সভাপতিসহ ৪ টি পদে বিজয়ী হয়েছে। 
 
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারী) সকাল ১০ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ভোট গ্রহনে ৪৬৭ জন ভোটারের মধ্যে ৪৫৭ জন ভোটার তাদের ভোট প্রদান করেছেন বলে জানান নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ গোলাম আহাদ দুলু। এতে সভাপতি পদে বিএনপি সমর্থিত প্রার্থী মো. ইউনুচ আলী মোল্লা ২৬০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকট প্রতিদ্বন্দী  আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী  মো. মুজাহিদুল ইসলাম জাহিদ পেয়েছেন ১৮৬ ভোট।  সহ-সভাপতি পদে আ'লীগের  আব্দুস সালাম ২৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকট প্রতিদ্বন্দী বিএনপির মো. শহিদুল্লাহ পেয়েছেন ১৭৭ ভোট।  সাধারন সম্পাদক পদে বিএনপির আলহাজ্ব মো. জাকির হোসেন মনজু মৃধা ২৪৩ ভোটে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী আ'লীগের উজ্জল কুমার বসু পেয়েছেন ১৯৯ ভোট। সহ-সাধারন সম্পাদক দুটি পদে বিএনপির মো. জাহিদুল ইসলাম রকি ২৫৬ ভোটে এবং আওয়ামীলীগের ফেরদৌস আরা বেগম ২০৫ ভোটে নির্বাচিত হয়েছেন। লাইব্রেরী সম্পাদক পদে  বিএনপির মো. আনোয়ার হোসাইন ২৩৭ ভোটে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দী  আ'লীগের দীপক চন্দ্র হালদার  পেয়েছেন ২১০ ভোট। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে আ'লীগের মো. শাহীন আলম ২৪০ ভোটে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী বিএনপির গাজী মো. আল আমীন পেয়েছেন ২০৫ ভোট।
 
দুটি সদস্য পদে বিএনপির মো. তরিকুল ইসলাম শামিম ২৫৮ ভোটে এবং আওয়ামীলীগের প্রার্থী আবু তালেব রাসেল ২১৫ ভোটে নির্বাচিত হয়েছেন। উক্ত নির্বাচন পরিচালনা কমিটির অপর দুই সদস্য ছিলেন আলহাজ্ব এড. মো. আবুল কাশেম খান ও  এড. পবিত্র সরকার।  সুষ্ঠু ও শান্তিপুর্ন পরিবেশে নির্বাচন সম্পন্ন করায় ভোটারদের সহ সংশ্লিস্ট সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্যবৃন্দ ও বারের বর্তমান কমিটির সভাপতি এড. সাহাবুদ্দিন ও সাধারন সম্পাদক মোঃ ফিরোজ আলম। 

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান