ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

নিখোঁজের দেড় মাসেও খোঁজ মিলেনি মামুনের


তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সীগঞ্জ photo তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সীগঞ্জ
প্রকাশিত: ১-৩-২০২৩ বিকাল ৫:৮

মুন্সিগঞ্জ সদর উপজেলার দক্ষিণ ইসলামপুর এলাকার বশির উদ্দিন মিয়ার ছেলে মো. মামুন (৩৮) দেড় মাস ধরে নিখোঁজ রয়েছেন। তার নিখোঁজ হওয়ার ঘটনায় পুরো পরিবারে দেখা দিয়েছে দুশ্চিন্তার ভাজ।

জানা যায়, মামুন পাশ্ববর্তী চর কিশোর গঞ্জ ( মোল্লাপাড়া) এলাকায় বিভিন্ন কাজ কর্ম করে জীবিকা নির্বাহ করতেন। সেই সুবাদে ওই এলাকায় বসবাস তার। কাজের উদ্দেশ্যে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় যাওয়া আসা ছিল তার।

মামুনের স্ত্রী ঝরনা আক্তার জানান, গত ২১ জানুয়ারী রাত ৯ টার দিকে মামুন কাজের কথা বলে বাসা থেকে বের হয়। তার সাথে একুশ হাজার টাকা ও আইডি কার্ড এবং সাথে মোবাইল ছিল। যার নাম্বার  (+8801855372106)।
সেদিনের পর থেকে আজ পর্যন্ত মামুন তার পরিবারের কারো সাথে কিংবা অন্য কারো সাথে যোগাযোগও করেনি। অনেক জায়গায় খোজ খবর নিয়েও তাকে পাওয়া যায় নি। এদিকে ১ ছেলে এবং ১ মেয়ে নিয়ে অসহায় জীবনযাপন করছি। আমার স্বামী কে আপনারা খোঁজে দিন।

এলাকাবাসী জানান, মামুন খুব শান্ত প্রকৃতির ছেলে। বিভিন্ন সময়ে বিভিন্ন কাজ করে সে। তার সাথে কারো কোন বিরোধ ছিল না। এভাবে সে নিখোঁজ থাকবে এটা আমরা বিশ্বাস করতে পারছি না। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনী সুনজরে দেখবে এমনটাই দাবি জানাই।

মামুনের নিখোঁজ উল্লেখ করে মুন্সিগঞ্জ সদর থানায় সাধারন ডায়েরি করেছে তার পরিবার।  এস আই  সজিবুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি। আমরা সব জায়গায় ইমেইল করে পাঠিয়ে দিয়েছি। তার নিখোঁজ হওয়া বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান