সেনা বাহিনী দেশের জনগনের কল্যানে কাজ করে : সেনা প্রধান শফিউদ্দিন আহম্মেদ
বাংলাদেশ সেনাবাহিনী সবসময় দেশের জনগণের কল্যাণে কাজ করে বলে মন্তব্য করেছেন সেনা প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। সকালে আশুলিয়াস্থ সাভার সেনানিবাসে সেনাবাহিনীর ফায়ারিং প্রতিযোগীতার সমাপনী ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা বলেন। সেনা প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ এসময় আরও বলেন,বাংলাদেশ সেনাবাহিনী এখন একটি আধুনিক বাহিনী। এই বাহিনীর সদস্যরা সবসময় দেশ ও সরকারের পাশে থেকে জনগনের কল্যাণে কাজ করে। পরে আশুলিয়ার বাইপাইল এলাকায় বিএনসিসির প্রশিক্ষণ একাডেমীতে বিএনসিসির সেন্টার ক্যাম্পিং ও খেজুরটেক এলাকায় সেনাবাহিনীতে চাকুরীরত অবস্থায় জাতিসংঘ মিশন ও দেশে বিশেষ বিশেষ সময় নানান প্রকারের অভিযানে দায়িত্ব পালনকালে জীবন উৎসর্গকারী সৈনিকের উত্তরাধীকারীদের মাঝে ফ্ল্যাটের চাবি হস্তান্তর করেন । এসময় সাভার সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল শাহীনুল হকসহ সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারাও সেখানে উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার