মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে শিক্ষকদের মিলন মেলা
উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের স্কুল সেকশনে কর্মরত শিক্ষকদের দিনব্যাপী মিলন মেলা। গত শনিবার ৪ মার্চ, মেট্রোরেল স্টেশনÑ১ সংলগ্ন উত্তরার ডিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সুবিশাল স্থায়ী ক্যাম্পাসে আয়োজন করা হয় এই প্রাণবন্ত মিলন মেলার। শিক্ষকদের মিলন মেলায় ছিলো আড্ডা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রীতিভোজ। ফাগুনের শুভ্র সকালে আনন্দমুখর আয়োজনে সকলকে আন্তরিক স্বাগত জানান মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুলের অধ্যক্ষ মিসেস রিফাত নবী আলম। দিনব্যাপী মিলন মেলায় প্রধান অতিথি ছিলেন এমএনআরএস ট্রাস্ট এবং মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মিসেস মমতাজ বেগম। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে অংশগ্রহণ করেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপদেষ্টা কর্নেল নুরন্ নবী (অব.), উপাধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম, পরিচালক (প্রশাসন) মো. মাসুদ আলম প্রমুখ। শিক্ষকÑশিক্ষিকাগণ ছাড়াও দিনব্যাপী মিলন মেলায় অংশগ্রহণ করেন আমন্ত্রিত অতিথি, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে কর্মরত উপাধ্যক্ষবৃন্দ, সকল সেকশনের অনুষদ সদস্যগণ এবং সম্মাণিত পরিচালকবৃন্দ।
এমএসএম / এমএসএম
ডিআইইউতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা অধ্যাপক ড: সাজ্জাদের
উৎসবমুখর পরিবেশে কালিয়াকৈরে ইউএফটিবির ডেটা সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
এক অনন্য মনীষী ড. এ. এইচ. এম. ইয়াহইয়া রহমান: শিক্ষকতা ও গবেষণায় বর্ণাঢ্য জীবনের ইতি
উন্নয়নের স্বার্থে গাছ অপসারণ, পরিবেশ রক্ষায় অধিক বৃক্ষরোপণ: নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
পলিটেকনিকে শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, সুপারিশ পেলেন ৫ প্রার্থী
রাষ্ট্রপতির সভাপতিত্বে ২ ফেব্রুয়ারি ইবির সমাবর্তন
অবশিষ্ট স্থাপনা গুঁড়িয়ে মাঠে ট্রাক্টর দিয়ে চাষ দিলেন শেকৃবি শিক্ষার্থীরা
কুবির আন্তর্জাতিক সম্পর্ক দপ্তরের নতুন পরিচালক ড. আব্দুল আহাদ
এইচএসসির সম্পূরক পরীক্ষা শুরু ২ ডিসেম্বর, ফল ৩১ ডিসেম্বরের মধ্যে
ইবিতে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ১২ বিভাগের ২৪ শিক্ষার্থী বহিষ্কৃত
মাদকমুক্ত ঢাকা গঠনে ডিআইইউতে নীতিনির্ধারণী সংলাপ ৩ নভেম্বর
প্রাথমিক শিক্ষায় বইয়ের পাশাপাশি যুক্ত হবে লার্নিং টয়, খেলতে খেলতে শিখবে শিশুরা: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ