ঢাকা বিভাগীয় শেখ কামাল অ্যাথলেটিকস প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
ঢাকা বিভাগীয় শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগীতা ২০২৩-এ উত্তীর্ণ বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়েছে। ৫ মার্চ রোববার রাজধানীর মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজ মাঠে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়।
এরআগে সকালে অতিথিবৃন্দ আসন গ্রহণ শেষে সকাল ন'টায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিযোগীতার আনুষ্ঠানিকতা শুরু হয়! প্রধান অতিথি কর্তৃক সম্মিলিত মার্চপাস্টে সালাম গ্রহণের পর স্বাগত বক্তব্য শেষে প্রধান অতিথি ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী ঘোষণা করেন। সকাল দশটায় মশাল প্রজ্বলনের পর ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়।
ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) এ জেড এম নূরুল হকের সভাপতিত্বে ঢাকা বিভাগীয় শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা-২০২৩ এর শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি ঢাকা বিভাগীয় কমিশনার মোঃ খলিলুর রহমান। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,বাংলাদেশ এ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আব্দুর রকিব (মন্টু)।
উক্ত ক্রীড়া প্রতিযোগিতায় ঢাকা বিভাগের আওতাভূক্ত সকল জেলার স্কুল এবং মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
এমএসএম / এমএসএম
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে
লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল
মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ
তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়