ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

ময়নাতদন্ত শেষে ৩ নিহতের লাশ হস্তান্তর


আনাস বিন আব্দুল জলিল, ঢাকা নিউ মার্কেট   photo আনাস বিন আব্দুল জলিল, ঢাকা নিউ মার্কেট
প্রকাশিত: ৬-৩-২০২৩ রাত ৮:৫৯

রাজধানীর নিউ মার্কেট সায়েন্সল্যাব এলাকায় ‘শিরিন ম্যানশন’ ভবনে বিস্ফোরণের ঘটনায় নিহত তিনজনের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

এর আগে সোমবার (০৬ মার্চ) বেলা ১১ তার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে তাদের ময়নাতদন্ত সম্পন্ন হয়। পরে দুপুর ১টায় মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করেন নিউ মার্কেট থানা পুলিশ। নিহতেরা হলেন- শফিকুজ্জামান (৪৫), আব্দুল মান্নান (৬৫) ও তুষার (৩৫)।

এ ব্যাপারে নিউমার্কেট থানার  উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহমান দৈনিক সকালের সময়কে বলেন, আজ (সোমবার) সকালে নিহত তিনজনের মরদেহের ময়নাতদন্ত শুরু হয়। পরে ময়নাতদন্ত শেষে দুপুরে তাদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।তিনি আরও বলেন, নিহত শফিকুজ্জামানের গ্রামের বাড়ি শরীয়তপুরে। তিনি নিউ জেনারেশন নামে একটি প্রতিষ্ঠানে কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। আর আব্দুল মান্নান একই প্রতিষ্ঠানে পিয়ন হিসেবে কর্মরত ছিলেন। তিনি রাজধানীর লালবাগের বাসিন্দা। নিহত তুষারের গ্রামের বাড়ি নরসিংদীতে। তিনিও সেখানে কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।

এদিকে ফরেনসিক বিভাগের প্রভাষক ডা. ফাহমিদা আখতার জানিয়েছেন, অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে আমরা ধারণা করছি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যু সঠিক কারণ জানা যাবে। 

এমএসএম / এমএসএম

শাহজালালে লাগেজের লাইভ নজরদারি, বসানো হলো ৩২ ক্যামেরা

হানিফ’র রাহু’র গ্রাসে বন্দী ঢা:দ:সি:সি: মালিকাধীন জাকের সুপারমার্কেট

কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, পরিচ্ছন্নতা জোরদারের নির্দেশ

ফিরোজ’র রাহু’র গ্রাসে বন্দী ঢা:দ:সি:সি: মালিকাধীন জাকের সুপারমার্কেট

ঢাকা মহানগর উত্তর যুবদলে আলোচনায় বাঙলা কলেজ ছাত্রদলের সাবেক দুই ছাত্রনেতা

মোহাম্মদপুরে দুই গ্রুপের মধ্যে গোলাগুলির, গুলিবিদ্ধ ১

শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচিতে কেন্দ্রীয় সভাপতি রাকিব।

সাশ্রয়ী মূল্যে পণ্য সরবরাহের পাশাপাশি ভর্তুকি ও পরিচালন ব্যয়ে বড় সাফল্য টিসিবির

বিমানবন্দরে ও কমলাপুর রেলে কাস্টমস গোয়েন্দার অভিযান

সিনিয়রদের টপকে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর চেয়ারে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা তরিকুল!

জমকালো আয়োজনের মধ্যে দিয়ে বর্তমান সময়ের বাংলাদেশ’ পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

তুরাগে ৬,১০০ পিস ট্যাপেনটাডল ও বিয়ার-গাঁজাসহ ২ নারীসহ গ্রেপ্তার ৪

সেপ্টেম্বরেও ডিএমপির শ্রেষ্ঠ থানা মিরপুর মডেল, শ্রেষ্ঠ ওসি হাফিজুর রহমান