সীতাকুণ্ডে শীপ ব্রেকিং ইয়ার্ডে অগ্নিদগ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু
চট্রগ্রামের সীতাকুণ্ডে সোনাইছড়িতে শীপ ব্রেকিং ইয়ার্ডে (জাহাজ ভাঙা কারখানা) অগ্নিদগ্ধ হয়ে মো.আশরাফ মোল্লা (৬৬) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে
বৃহস্পতিবার (৯ মার্চ) সকালে ইউনিয়নের বার আউলিয়া সমুদ্র উপকুলে অবস্থিত মেসার্স তাহের শিপ ইয়ার্ডে গ্যাস দিয়ে জাহাজ কাটার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. আশরাফ মোল্লা নড়াইলের লোহাগড়া থানার কুমারডাঙ্গা এলাকার মৃত ওসমান মোল্লার ছেলে বলে জানায় পুলিশ।
এলাকাবাসী জানান , সকালে ইয়ার্ডে গ্যাস দিয়ে জাহাজ কাটার সময় কাটিং শ্রমিক আশরাফ মোল্লার শরীর আগুন লেগে ঝলসে যায়। পরে তাকে উদ্ধার করে সকাল ১১টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করে দেন। চিকিৎসাধীন অবস্থায় দুপুর পৌনে একটার দিকে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে কর্মরত জেলা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) আলাউদ্দীন তালুকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, জাহাজ কাটার কাজ করার সময় আগুনে দগ্ধ হয়ে আহত মো.আশরাফ মোল্লাকে সকালে হাসপাতালে আনার পর দুপুরে তার মৃত্যু হয়েছে।
এমএসএম / এমএসএম
দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ
কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
Link Copied